জুলাই গণ-অভ্যুত্থানের পরবর্তী সগময়ে সারাদেশে ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতাকর্মীদের পাশাপাশি তাদের সমর্থিত চেয়ারম্যানরাও পালিয়ে গেছে। এতে সারাদেশে ইউনিয়ন পরিষদের সেবা ব্যাহত হলে তা অব্যাহত রাখার লক্ষ্যে বিভিন্ন ইউনিয়ন পরিষদে স্থানীয় সরকারের অধীনে প্রশাসক/ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিয়োজিত করা হয়েছে। এরই ধারাবাহিকতায় কক্সবাজার সদর উপজেলাধীন চৌফলদন্ডী ইউনিয়ন পরিষদেও জনগণ কে নিয়মিত সেবাদানের লক্ষ্যে বিগত ৮এপ্রিল২০২৫ হতে মেম্বার মনজুর আলম কে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে পদায়ন করে স্থানীয় প্রশাসন।
এরই ধারাবাহিকতায় মনজুর আলম নিয়মিত দায়িত্ব পালন করে যাচ্ছেন। কিন্তু সম্প্রতি তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উঠেছে। অভিযোগের প্রেক্ষিতে স্থানীয় লোকজনের কাছে জানতে চাইলে তারা বলেন, ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনজুর আলম এর উন্নয়নমূলক কর্মকাণ্ড, স্বচ্ছ প্রশাসনিক তৎপরতা এবং সাধারণ মানুষের পাশে থেকে কাজ করার কারণে এলাকাজুড়ে তাঁর জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
এতে ঈর্ষান্বিত হয়ে একটি কুচক্রী মহল বিভিন্ন সময়ে প্রোপাগান্ডা ছড়াচ্ছে।
তবে সচেতন মহল মনে করছে, জনপ্রিয় চেয়ারম্যান মনজুর এর কাজের গতি শ্লথ করার উদ্দেশ্যেই এ ধরনের ষড়যন্ত্রমূলক অপপ্রচার চালানো হচ্ছে। কিন্তু এ ধরনের প্রোপাগান্ডায় তারা বিচলিত নয়। বরং জনগণ উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে চেয়ারম্যানের পাশে থাকার ঘোষণা দিয়েছে।
এ ব্যাপারে স্থানীয় মনির আলমের নিকট জানতে চাইলে তিনি বলেন, চেয়ারম্যান মনজুরের নেতৃত্বে ইউনিয়নের বেশকিছু উন্নয়ন আমরা দেখতে পাচ্ছি। আগে আমরা দেখতাম একটা স্বাক্ষরের জন্য সাপ্তাহ ও মাস পর্যন্ত অপেক্ষা করতে হতো। আলহামদুলিল্লাহ এখন আমরা প্রতিমুহূর্তে চেয়ারম্যান কে পাশে পাচ্ছি।
স্থানীয় ব্যবসায়ীদের অভিমত- মনজুর চেয়ারম্যান দায়িত্ব গ্রহনের পর থেকে পরিষদের অবকাঠামোগত উন্নয়ন, রাস্তাঘাট ও ড্রেইনেজ ব্যবস্থার উন্নয়ন, শিক্ষা-স্বাস্থ্য খাতে উদ্যোগ এবং জনসেবামূলক বেশকিছু কর্মকাণ্ড দৃশ্যমান হয়েছে।
কিন্তু সম্প্রতি কিছু কুচক্রী মহল তার বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে, যা সম্পূর্ণ উদ্দেশ্য প্রনোদিত এবং ভিত্তিহীন।
সুতরাং, ওইসব ভিত্তিহীন অপপ্রচারে বিভ্রান্ত হওয়ার সুযোগ নাই।
উল্লেখ্য যে, মনজুর আলম ছাত্রশিবিরের একজন সাবেক কর্মী ও বর্তমানে বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্রমিক কল্যাণ ফেডারেশন চৌফলদন্ডী ইউনিয়নের সহ সভাপতি।
ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনজুর আলম বলেন- “আমি বাংলাদেশ জামায়াতে ইসলামীর একজন কর্মী ও বর্তমানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে জনগণের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছি, ফলে জনগণ আমাকে গ্রহণ করছে এবং আলহামদুলিল্লাহ যথেষ্ট সাড়াও পাচ্ছি।”
তিনি আরও বলেন- এদিকে আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি স্বার্থান্বাষী মহল তাদের হীন পরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবে আমার বিরুদ্ধে নিয়মিত প্রোপাগান্ডা ছড়াচ্ছে,তাতে আমি ও আমার পরিষদ মোটেও বিচলিত নয়।
এ বিষয়ে তার কাজের উপর কোন প্রভাব পড়বে কি না জানতে চাইলে তিনি বলেন, কে কি করল আর কে কি বলল তা আমার দেখার বিষয় নই। তিনি বলেন- ইনশাআল্লাহ জনগণকে সঙ্গে নিয়ে আমি আমার কাজ করে যাব। তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।


