logo
লক্ষ্মীপুরে কেরুর তৈরী মদ সহ আটক-৩
সংবাদ প্রকাশিত:

লক্ষ্মীপুরে কেরুর তৈরী দেশীয় মদ সহ ৩ জনকে আটক করেছে যৌথ বাহিনী। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সন্ধায় শহরের থানা রোডে জয় ফার্মার পিছনে একটি বাড়ির গোডাউন থেকে ২৩ লিটার মদ এবং খালি বোতল উদ্ধার এবং তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন লক্ষ্মীপুর পৌরসভা ৫ নং ওয়ার্ড বাঞ্ছানগরের মৃত রাধা বল্লভ সাহার ছেলে কিশোর কুমার সাহা (৬২), মৃত অনিল চন্দ্র বাছারের ছেলে শ্রীধাম চন্দ্র বাসার(৪৩), কিশোর কুমার সাহার ছেলে জয় শাহা (৩০)।এর আগে যৌথ বাহিনী তাদের মালিকানাধীন জয় ফার্মেসি ও তার পেছনের বাসায় অভিযান চালায়, এসময় তল্লাশি চালিয়ে বাসার ভেতর গোডাউন থেকে মদ উদ্ধার করা হয়।লক্ষ্মীপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ শরীফ উদ্দিন বলেন, লক্ষ্মীপুর সেনা ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন রাহাত খানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় তাদেরকে কাছ থেকে ২৩ লিটার মদ উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনি প্রক্রিয়া গ্রহন করা হবে।

আরও পড়ুন  দুর্নীতি–অনিয়মের বরপুত্র মগনামা ইউপি উদ্যোক্তা! অপসারণ দাবি ১২ ইউপি সদস্যের