সৎ যোগ্য নেতৃত্ব নির্বাচিত হলে সমাজের চিত্র পাল্টে যাবে: জেলা আমির আনোয়ারী

নুর মুহাম্মদ কক্সবাজার জেলা প্রতিনিধি।

শেয়ার করুন

বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার জেলা আমির ও কক্সবাজার-৪ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী বলেছেন, “সৎ, যোগ্য নেতৃত্ব নির্বাচিত হলে সমাজের চিত্র পাল্টে যাবে বলে আমরা মনে প্রাণে বিশ্বাস করি।”
তিনি বলেন, দেশের বিপুল প্রাকৃতিক সম্পদ ও জনশক্তিকে কাজে লাগিয়ে একটি নতুন বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। এজন্য কৃষক, শ্রমিক ও মেহনতি মানুষের কল্যাণে অব্যাহতভাবে কাজ করে যাচ্ছে জামায়াত। বৈষম্য, জুলুম-নির্যাতন, গুম-খুন ও চাঁদাবাজি দূর করে একটি সুখী-সমৃদ্ধশালী বাংলাদেশ বিনির্মাণই তাঁর দলের প্রধান অঙ্গীকার।আনোয়ারী আরও বলেন, “সমৃদ্ধ জনপদের প্রত্যেক মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য আমাদের লড়াই অব্যাহত থাকবে। স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা মার্কার বিজয় নিশ্চিত করতে হবে।”বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।এসময় উপস্থিত ছিলেন সাবেক টেকনাফ পৌরসভা মেয়র মোহাম্মদ ইসমাইল, স্থানীয় জামায়াত নেতা মাওলানা মোস্তাক আহমদ, শাহ মো. জুবায়ের, আনোয়ার হোসেন বাপ্পী, মাওলানা জহির আহমদ, হাফিজ আবদুল্লাহ, অ্যাডভোকেট আবদুল আমীন, আলী হোছাইন, ফিরোজ আহমদ, আবদুল হামিদ, মাওলানা রশীদুল্লাহ প্রমুখ।

আরও পড়ুন  "দেশবাসী আগামী নির্বাচনে সকল ইসলামী দলকে ঐক্যবদ্ধ দেখতে চাই "জাহিদুল ইসলাম
শেয়ার করুন

মন্তব্য করুন