সুনামগঞ্জের মধ্যনগরে জিয়া সৈনিক দলের আংশিক কমিটি গঠন সম্পন্ন।

মোঃ কাইয়ুম বাদশাহ, মধ্যনগর (সুনামগঞ্জ)

শেয়ার করুন

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার ১নং উত্তর বংশীকুন্ডা ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের আংশিক কমিটি গঠন করা হয়েছে।

নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ হযরত আলী এবং সাধারণ সম্পাদক হয়েছেন মোঃ তোফায়েল মিয়া। এছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন সিনিয়র সহ-সভাপতি মোঃ বকুল মিয়া, সহ-সভাপতি আঃ রহিম মিয়া, মোঃ দ্বীন ইসলাম, গোলাম মোস্তফা, তাজুল ইসলাম ও আওয়াল মিয়া।

সিনিয়র সহ-সাধারণ সম্পাদক আতিক মিয়া এবং সহ-সাধারণ সম্পাদক চমক আলী দায়িত্ব পালন করবেন। সাংগঠনিক সম্পাদক মোঃ জসীম উদ্দিন এবং সহ সাংগঠনিক সম্পাদক মোঃ শহিদ মিয়া। ক্রীড়া সম্পাদক মুনসুর আলম, কোষাধ্যক্ষ করিম মিয়া, ধর্ম বিষয়ক সম্পাদক আত্ম জামাল, দপ্তর সম্পাদক আব্বাস আলী ও প্রচার সম্পাদক রফিক মিয়া। মহিলা বিষয়ক সম্পাদক মোঃ কনিকা আক্তার এবং সহ মহিলা বিষয়ক সম্পাদক লাইলী বেগম। যুব বিষয়ক সম্পাদক মুসলিম উদ্দিন এবং সাংস্কৃতিক সম্পাদক সাইফুল ইসলাম।

এই কমিটির অনুমোদন দেয়া হয়েছে উপজেলা আহ্বায়ক কর্তৃক। আহ্বায়ক কমিটি অনুমোদনের পর বলেন,
“শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারণ করে তরুণ ও যুব সমাজকে সংগঠিত করার উদ্দেশ্যে এই কমিটি গঠন করা হয়েছে। আশা করি নবগঠিত নেতৃত্ব ইউনিয়নে সাংগঠনিক কর্মকাণ্ডকে আরও শক্তিশালী করবে এবং গণমানুষের অধিকার আদায়ের সংগ্রামে অগ্রণী ভূমিকা রাখবে।”

আরও পড়ুন  সুনামগঞ্জের মধ্যনগরে ইউনিয়নে জিয়া সৈনিক দলের আংশিক কমিটি গঠন
শেয়ার করুন

মন্তব্য করুন