- Purbodhara - https://purbodhara.com/ -

দুর্গাপূজা উপলক্ষে মান্দায় প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় কাটাচ্ছেন কারিগররা

আর মাত্র কথদিন পর শুরু হতে যাচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এই উৎসবকে ঘিরে নওগাঁর মান্দা উপজেলার বিভিন্ন এলাকায় প্রতিমা তৈরির কাজে ব্যস্ত সময় পার করছেন প্রতিমা কারিগররা।

প্রতিমা কারিগর উপজেলার পাঁজরভাঙ্গা গ্রামের সুরেশ চন্দ্র মহন্তের সঙ্গে কথা বলে জানা গেছে,এ বছর প্রতিমার চাহিদা গত বছরের তুলনায় কিছুটা বেশি। তবে সময় স্বল্পতার কারণে চাহিদা অনুযায়ী যোগান দিতে হিমশিম খাচ্ছেন তারা।

কারিগররা জানিয়েছেন, প্রতিমার কাঠামোর উচ্চতা ও নকশার ওপর নির্ভর করে এ বছর সর্বনিম্ন ১৮ থেকে ২৫ হাজার টাকা এবং সর্বোচ্চ ২৮ থেকে ৩০ হাজার টাকায় প্রতিমার অর্ডার নিয়েছেন। চাহিদা বেশি থাকায় এ বছর প্রতিমার দাম কিছুটা বেড়েছে বলেও জানান তারা। তার হাতে এবার উপজেলার ৮ টি মণ্ডপে প্রতিমা তৈরি হচ্ছে।

উপজেলা প্রসাদপুর, কামারকুড়ি, ছোট বেলালদহ, বুড়িদহ,কুসুম্বা,দেলুয়াবাড়ি, কালিগ্রামসহ বিভিন্ন এলাকায় প্রতিমা তৈরির কাজ পুরোদমে চলছে। সহগামী প্রতিমাগুলোর(লক্ষ্মী,সরস্বতী,কার্তিক,ময়ূর,পেঁচা) কাজ প্রায় শেষ হলেও মূল প্রতিমা দেবী দুর্গার কাজ এখনো চলছে। নির্ধারিত সময়ের মধ্যে প্রতিমা শেষ করতে পরিবার-পরিজনকে নিয়েই রাত জেগে কাজ করছেন কারিগররা।

এদিকে, মান্দা উপজেলা পূজা উদযাপন ফ্রন্ট এর আহবায়ক এ্যাড.কুমার বিশ্বজিৎ সরকার বলেন, এবার উপজেলার প্রতিটি পূজা মণ্ডপে শান্তিপূর্ণ ও শৃঙ্খলাপূর্ণ পরিবেশে দুর্গোৎসব পালনের জন্য আমরা সব ধরনের প্রস্তুতি নিয়েছি। প্রশাসনের সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে। আশা করছি, সর্বস্তরের মানুষের অংশগ্রহণে এ উৎসব মান্দায় এক অনন্য রূপে উদযাপিত হবে।

উপজেলা পূজা উদযাপন পরিষদ সূত্রে জানা গেছে, এ বছর মান্দা উপজেলায় ১১৩ টি মণ্ডপে দুর্গোৎসব অনুষ্ঠিত হবে। আগামী ২৮ সেপ্টেম্বর থেকে মহাষষ্ঠীর মাধ্যমে পূজা শুরু হয়ে ২ অক্টোবর বিজয়া দশমীর মধ্য দিয়ে শেষ হবে।এছাড়াও,প্রতিটি মণ্ডপে আলোকসজ্জা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ভক্তদের জন্য প্রসাদ বিতরণের আয়োজন থাকবে।

.u5ca385b0b59dd519eae384cc0a7e541a { padding:0px; margin: 0; padding-top:1em!important; padding-bottom:1em!important; width:100%; display: block; font-weight:bold; background-color:#eaeaea; border:0!important; border-left:4px solid #34495E!important; text-decoration:none; } .u5ca385b0b59dd519eae384cc0a7e541a:active, .u5ca385b0b59dd519eae384cc0a7e541a:hover { opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; text-decoration:none; } .u5ca385b0b59dd519eae384cc0a7e541a { transition: background-color 250ms; webkit-transition: background-color 250ms; opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; } .u5ca385b0b59dd519eae384cc0a7e541a .ctaText { font-weight:bold; color:#464646; text-decoration:none; font-size: 16px; } .u5ca385b0b59dd519eae384cc0a7e541a .postTitle { color:#000000; text-decoration: underline!important; font-size: 16px; } .u5ca385b0b59dd519eae384cc0a7e541a:hover .postTitle { text-decoration: underline!important; }
আরও পড়ুন  ডেঙ্গু জ্বর প্রতিরোধে দ্রুত ব্যবস্থা নিন-গোলাম মসীহ্

পূজাকে কেন্দ্র করে পুরো উপজেলায় উৎসবমুখর পরিবেশ তৈরি হচ্ছে। ব্যবসায়ী ও সাধারণ মানুষ সবাই আনন্দঘন এই মুহূর্তকে কেন্দ্র করে প্রস্তুতি গ্রহণ করছেন।

এ বিষয়ে উপজেলা নিবার্হী অফিসার(ইউএনও)আখতার জাহান সাথী বলেন, মান্দা উপজেলার ১৪ টি ইউনিয়নে মোট ১১৩ টি মন্ডপে অনুষ্ঠিত হচ্ছে এবারের শারদীয় দুর্গাপূজা। পূজা কে কেন্দ্র করে উপজেলা প্রসাশন ও আইন শৃঙ্খলা বাহিনীর সর্বদা সজাগ দৃষ্টি রাখছে।