logo
খাগড়াছড়িতে বিজিবির অভিযানে অবৈধ কাঠ আটক
সংবাদ প্রকাশিত:

পার্বত্য জেলা খাগড়াছড়ির উপজেলা পানছড়িতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কর্তৃক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ সেগুন কাঠ জব্দ করা হয়েছে।

রবিবার (২১ সেপ্টেম্বর ) বেলা ১২ টায় লোগাং জোন (৩ বিজিবি) এর নিয়মিত টহল দল এ অভিযান পরিচালনা করে। টহল কমান্ডার জেসিও-১০৮৫৯ নায়েক সুবেদার মোঃ তুষার হোসাইনের নেতৃত্বে এ অভিযানে অংশ নেয় বিজিবি সদস্যরা।

অভিযানকালে পানছড়ি উপজেলার ৫নং উল্টাছড়ি ইউনিয়নের মোল্লাপাড়া এলাকায় (বর্গ-৯২৭৬, এমএস ৭৯ এম/১৫) থেকে ৯৬ টুকরো সেগুন কাঠ জব্দ করা হয়। কাঠের পরিমাণ ৯১.২২ ঘনফুট যার বাজারমূল্য আনুমানিক প্রায় ১ লাখ ১৪ হাজার ২৫ টাকা।

বিজিবি সূত্রে, আটককৃত কাঠ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পানছড়ি বন বিভাগ কার্যালয়ে জমা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

আরও পড়ুন  পানছড়ির বন উজার বন্ধে ৩ বিজিবি-র নিয়মিত অভিযানে গোলকাঠ জব্দ ।