logo
সুনামগঞ্জের মধ্যনগরে জিয়া মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি 
সংবাদ প্রকাশিত:

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় জিয়া মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। জেলা জিয়া মঞ্চের আহ্বায়ক সুলতান মোঃ সবুজের অনুমোদনে গত বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। শাকিল আলমকে আহ্বায়ক এবং সেলিম আহমেদকে মধ্যনগর উপজেলা জিয়া মঞ্চের সদস্য সচিব হিসেবে নিযুক্ত করা হয়েছে।

নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে ফুলের মালা দিয়ে বরণ করেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোছাব্বির তালুকদার সাগর। তিনি জিয়ার আদর্শ ও লক্ষ্য ধারণ করে আগামী দিনে উপজেলা জিয়া মঞ্চের রাজনীতিকে আরও গতিশীল করার আহ্বান জানান।

মধ্যনগর উপজেলা জিয়া মঞ্চের সদস্য সচিব সেলিম আহমেদ বলেন,
“নেতৃবৃন্দের সমন্বয় ও জনগণের সহযোগিতায় আমরা আগামী দিনে এলাকার রাজনীতিকে শক্তিশালী ও গঠনমূলক পথে এগিয়ে নিয়ে যাব। জিয়ার আদর্শের প্রতিফলন নিশ্চিত করা এবং যুব সমাজের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।”

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ রুকন উদ্দিন, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক চায়নিক দেবনাথ, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাসুম তালুকদার, উপজেলা ছাত্রদলের সদস্য মোঃ আরিফ মিয়া এবং মোঃ শাকিল খান প্রমুখ।

আরও পড়ুন  তাড়াইলে বিল ও জমি দখলে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা; সেনাবাহিনী মোতায়েন