শিক্ষা-গবেষণা ও দেশ গঠনে চবিয়ানদের চমক, হামিদুর রহমান আযাদ

নূর মোহাম্মদ, কক্সবাজারঃ

শেয়ার করুন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল সাবেক এমপি ড. এএইচএম হামিদুর রহমান আযাদ বলেছেন, শিক্ষা- গবেষণা ও দেশ গঠনে চবিয়ানদের ভূমিকা দেশবাসীকে আশান্বিত করেছে। দেশ ও জনগণের প্রতি চবিয়ানদের কমিটমেন্ট প্রশংসার দাবিদার। এই অঞ্চলে শিক্ষা, সাহিত্য-সংস্কৃতিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভূমিকা অগ্রগণ্য। পুরো চট্টগ্রাম অঞ্চলকে আলোকিত করেছে আমাদের গৌরবময় বিদ্যাপীঠ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। তিনি এই বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদেরকে দেশ গঠনে আরো ঐক্যবদ্ধ ভূমিকা পালনের আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক চবি শিক্ষার্থী মুহাম্মদ শাহজাহান।
তিনি বলেন, পূণ্যভূমি চট্টগ্রামের অনেক অলংকারের মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় একটি ব্যতিক্রমী অলংকার। আমরা এই বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী হিসেবে পরিচয় দিতে গৌরব বোধ করি। সুখে-দুখে সাবেক চবিয়ানরা একে অপরের পাশে দাঁড়াবে এটাই আজকের প্রত্যাশা। প্রিয় জন্মভূমি বাংলাদেশ আজ যে সংকটে নিপতিত হয়েছে এখান থেকে উত্তরণে আমাদেরকে দায়িত্বশীল ভূমিকা পালনে এগিয়ে আসতে হবে। আমরা সার্টিফিকেট নিয়ে শিক্ষিত হিসেবে একটি সংখ্যা হতে চাই না। দেশ ও জাতির স্বার্থে আমরা চবিয়ানরা সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত রয়েছি। ছাপান্ন হাজার বর্গমাইলের বাংলাদেশ কে সমৃদ্ধ জনপদে পরিণত করতে সবাইকে ভূমিকা পালনে তিনি সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।
২১ সেপ্টেম্বর রাতে কক্সবাজারের একটি হোটেলে অনুষ্ঠিত সমমনা চবিয়ান মিলনমেলায় সভাপতিত্ব করেন সাবেক চবিয়ান অধ্যাপক আবু তাহের চৌধুরী। সাবেক চবিয়ান মাওলানা দেলাওয়ার হোসাইন, অধ্যাপক শহীদুল ইসলাম ও অধ্যাপক ফরিদুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত মিলনমেলায় স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন কক্সবাজার জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী, অধ্যাপক ড. মমতাজ উদ্দিন কাদেরী, সাবেক চবিয়ান প্রফেসর গিয়াস উদ্দিন, অধ্যাপক হাসমত আলী, ব্যাংকার জাফর আলম, গিয়াসউদ্দীন কাদেরী,
সৈয়দুল হক সিকদার, গোলাম কবির, সদর উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান ও ককসু ভিপি জননেতা শহিদুল আলম বাহাদুর, ছাত্রনেতা পারভেজ আহমেদ প্রমুখ। মিলনমেলায় বিভিন্ন পেশায় নিয়োজিত সাবেক চবিয়ানরা অংশগ্রহণ করেন এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালীন সময়ের স্মৃতিচারণ করে পুরো অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে উঠে। আগামীতে আরো বড় পরিসরে এবং সময় নিয়ে আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন।

আরও পড়ুন  "নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ গড়তে জামায়াতকে সমর্থন দিন" অধ্যক্ষ আনোয়ারী
শেয়ার করুন

মন্তব্য করুন