- Purbodhara - https://purbodhara.com/ -

জামায়াত ও চরমোনাই’র পীরকে জাতীয় বেইমান হিসেবে চিহ্নিত করলেন বিএনপি নেতা এ্যানী

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, ইসলামী শাসনতন্ত্র আন্দলোনের দল একটা জাতীয় বেইমান হিসেবে চিহ্নিত, তারা ২০১৪,২০১৮,২০২৪ শে নির্বাচন ফ্যাসিস্ট হাসিনাকে সহযোগিতা করে তার স্থায়ীত্বকে বাড়িয়ে দেয়ার ক্ষেত্রে অবদান রেখে বাংলাদেশের মানুষের কাছে জাতীয় বেইমান হিসেবে চিহ্নিত হয়েছে।

সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে জেলা আউটার স্টেডিয়ামে লক্ষ্মীপুর সদর উপজেলা পূর্ব বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, পিআর পদ্ধতি নিয়ে জামায়াতে ইসলামের ভুমিকা ১৯৯৬ সালে ঠিক একই ভাবে পুরো জাতিকে অসহযোগীতা করেছে। এবং হাসিনাকে টিকিয়ে রাখার সার্থ তাদের সাথে থেকে আর্তসৃক্রিত জাতীয় বেঈমান হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।

এ্যানি বলেন, তিনি আরো বলেন ৫ তারিখের পর অনেকেই ব্যাক্তি সার্থ উদ্ধার করছেন দলের নাম ব্যবহার করছেন তাদের বলে দিচ্ছি দলের নাম ব্যবহার করে ব্যাক্তি সার্থ উদ্ধার করা যাবেনা, কেউ কেউ দলের নাম ভাঙ্গিয়ে সুবিধা নিয়েছেন তাদের বিরুদ্দে সজাগ থাকতে হবে এবং তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে হবে আগামী নির্বাচনকে সামনে রেখে।

লক্ষ্মীপুর সদর পূর্ব বিএনপির আহ্বায়ক মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক সচিব ইসমাঈল জবী উল্ল্যা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন নিজান, বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ, জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাছিবুর রহমান, জেলা আইনজীবী সমিতির সভাপতি মনিরুল ইসলাম হাওলাদার, বাফুফের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, যুবদলের সাবেক সহ-সভাপতি ইমাম হোসেন, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হারুনুর রশিদ হারুন।

.ue12ba4c442155c7569ef4caeae28ebfc { padding:0px; margin: 0; padding-top:1em!important; padding-bottom:1em!important; width:100%; display: block; font-weight:bold; background-color:#eaeaea; border:0!important; border-left:4px solid #34495E!important; text-decoration:none; } .ue12ba4c442155c7569ef4caeae28ebfc:active, .ue12ba4c442155c7569ef4caeae28ebfc:hover { opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; text-decoration:none; } .ue12ba4c442155c7569ef4caeae28ebfc { transition: background-color 250ms; webkit-transition: background-color 250ms; opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; } .ue12ba4c442155c7569ef4caeae28ebfc .ctaText { font-weight:bold; color:#464646; text-decoration:none; font-size: 16px; } .ue12ba4c442155c7569ef4caeae28ebfc .postTitle { color:#000000; text-decoration: underline!important; font-size: 16px; } .ue12ba4c442155c7569ef4caeae28ebfc:hover .postTitle { text-decoration: underline!important; }
আরও পড়ুন  বাঁশখালীতে সেনাবাহিনীর অভিযানে ইয়াবার চালানসহ ৩ মাদক ব্যবসায়ী আটক