- Purbodhara - https://purbodhara.com/ -

পানছড়ি মেডিকেল অফিসারকে এলাকাবাসীর আবেগঘন বিদায় সংবর্ধনা ।

“কাজের আন্তরিকতা আর মানবিক সেবার জন্য মানুষ সবসময় মনে রাখে”—এ কথারই প্রতিফলন ঘটলো উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মোঃ আখতারুজ্জামান চৌধুরীর বিদায় সংবর্ধনায়। দীর্ঘ কর্মজীবন শেষে তাঁর অবসর উপলক্ষে এলাকাবাসীর উদ্যোগে সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে পানছড়ি উল্টাছড়ি কমিউনিটি সেন্টারে আয়োজন করা হয় এক আবেগঘন অনুষ্ঠান। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেখবর মিয়া।

অন্যান্যদের মধ্যে উল্টাছড়ি উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার প্রকাশ চাকমা, ছোট পানছড়ি উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোজাম্মেল হোসেন এবং উল্টাছড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আবুল হোসেন , সহ-সভাপতি মোঃ মোবারক হোসেন ,হাফেজ শহিদুল ইসলাম, পেশ ইমাম উল্টাছড়ি জামে মসজিদ ,মোঃ নাজমুল হক প্রমুখ।

পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিদায়ী সহকর্মীর সাথে সাক্ষাৎকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অনুতোষ চাকমা বলেন,“আখতারুজ্জামান কাজের প্রতি ছিলেন অত্যন্ত আন্তরিক। নিজ সামর্থ্যের সর্বোচ্চ দিয়ে মানুষকে সেবা দিয়েছেন। অবসরে যাওয়ার পর এলাকাবাসী তাঁকে যে সম্মান জানালেন, সেটিই তাঁর জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি।”

বক্তারা বলেন, তাঁর নিষ্ঠা, কর্মনিষ্ঠা ও সেবামূলক কর্মকাণ্ড আজীবন এলাকার মানুষ কৃতজ্ঞতার সঙ্গে মনে রাখবে। আবেগঘন পরিবেশে ফুলেল শুভেচ্ছা জানিয়ে তাঁর সুস্থ, সুন্দর ও শান্তিময় অবসর জীবন কামনা করেন উপস্থিত অতিথি ও এলাকাবাসী।

.u6935972729fa41e99a97ce2bca2994f2 { padding:0px; margin: 0; padding-top:1em!important; padding-bottom:1em!important; width:100%; display: block; font-weight:bold; background-color:#eaeaea; border:0!important; border-left:4px solid #34495E!important; text-decoration:none; } .u6935972729fa41e99a97ce2bca2994f2:active, .u6935972729fa41e99a97ce2bca2994f2:hover { opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; text-decoration:none; } .u6935972729fa41e99a97ce2bca2994f2 { transition: background-color 250ms; webkit-transition: background-color 250ms; opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; } .u6935972729fa41e99a97ce2bca2994f2 .ctaText { font-weight:bold; color:#464646; text-decoration:none; font-size: 16px; } .u6935972729fa41e99a97ce2bca2994f2 .postTitle { color:#000000; text-decoration: underline!important; font-size: 16px; } .u6935972729fa41e99a97ce2bca2994f2:hover .postTitle { text-decoration: underline!important; }
আরও পড়ুন  খাগড়াছড়িতে অবৈধ কাঠ জব্দ করেছে বিজিবি