- Purbodhara - https://purbodhara.com/ -

বন্দর নগরীতে পুলিশ দেখে পুকুরে লাফ দেওয়া যুবকের মরদেহ উদ্ধার

চট্টগ্রাম নগরীর বন্দর থানা পুলিশ দেখে পুকুরে লাফ দিয়ে নিখোঁজ মাসুদ রানা (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মাসুদ রানা ওই এলকার বাসিন্দা নেছার আহমেদের ছেলে।

এলাকাবাসী জানায়, গতকাল রবিবার বিকেল ৩টার দিকে বন্দর থানা পুলিশের একটি টহল টিম ২ নম্বর সাইডের রাজা বাদশা ব্রিকফিল্ড ডেবার পাড় এলাকায় প্রবেশ করলে প্রায় ৩০ জন মাদকসেবী ও ক্রেতা-বিক্রেতা ছুটতে শুরু করে। এ সময় মাসুদ রানা দৌড়াতে গিয়ে পুকুরে পড়ে তলিয়ে যান। ঘটনার পর পুলিশ কিছুক্ষণ ঘটনাস্থলে অবস্থান করলেও রানা আর পানির উপরে ওঠেননি। আজ সোমবার সকাল সাড়ে ৮টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল প্রায় ২০ ফুট গভীর থেকে তার লাশ উদ্ধার করেন।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস আগ্রাবাদ কন্ট্রোল রুম থেকে জানানো হয়, গতকাল বন্দর থানাধীন ডেবার পাড় এলাকায় কিছু যুবক বসে তাস খেলছিলেন। পুলিশ দেখে তারা পুকুরে লাফ দেয়। এদের মধ্যে ৪-৫ জন পানি থেকে উঠতে পারলেও একজন উঠতে পারেননি। আজ সকাল সাড়ে ৮টার দিকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

জানা গেছে, গতকাল কয়েকজন লোক ডেবার পাড়ে তাস খেলারত অবস্থায় পুলিশ আসার খবরে ডেবায় ঝাপ দেয়। পরে একজন নিখোঁজ হওয়ার খবরে আমাদের ডুবুরি দল গিয়ে মরদেহ উদ্ধার করে।

বন্দর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সিরাজুল ইসলাম জানান, গতকাল পুকুরে পড়ে যাওয়া এক যুবকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

.u65c23d494b9c6ec31a88e3998e679596 { padding:0px; margin: 0; padding-top:1em!important; padding-bottom:1em!important; width:100%; display: block; font-weight:bold; background-color:#eaeaea; border:0!important; border-left:4px solid #34495E!important; text-decoration:none; } .u65c23d494b9c6ec31a88e3998e679596:active, .u65c23d494b9c6ec31a88e3998e679596:hover { opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; text-decoration:none; } .u65c23d494b9c6ec31a88e3998e679596 { transition: background-color 250ms; webkit-transition: background-color 250ms; opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; } .u65c23d494b9c6ec31a88e3998e679596 .ctaText { font-weight:bold; color:#464646; text-decoration:none; font-size: 16px; } .u65c23d494b9c6ec31a88e3998e679596 .postTitle { color:#000000; text-decoration: underline!important; font-size: 16px; } .u65c23d494b9c6ec31a88e3998e679596:hover .postTitle { text-decoration: underline!important; }
আরও পড়ুন  বন্দরটিলা কাঁচা বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির উদ্যোগে আজিমুশ্শান নূরানী মাহফিল