logo
বান্দরবানে মসজিদের জায়গা জবরদখলের অভিযোগে মানববন্ধন
সংবাদ প্রকাশিত:

বান্দরবান জেলার লামা উপজেলাধীন সরই ইউনিয়নের ৪ নং ওয়ার্ড ৫ নং সরই কেয়াজু বাজারের বাইতুশ শরফ জামে মসজিদের জায়গা জবরদখলের অভিযোগে মানববন্ধন করেছেন সরই এর সর্বস্তরের জনসাধারণ ও কেয়াজু পাড়া বাজারের ব্যবসায়ী সদস্যরা অভিযোগ করে বক্তব্য রাখেন, মোঃ ইকবাল হোসেন সভাপতি বাইতুশ শরফ জামে মসজিদ, বাবুল মিয়া মেম্বার ৪ নং ওয়ার্ড, জসিম উদ্দিন, নুরুল আবছার, মাওলানা আব্দুল সফুর- খতিব, বাইতুশ শরফ জামে মসজিদ।

বক্তারা জানান, অবিলম্বে স্বৈরাচার আওয়ামী লীগের দোসর আবুল হোসেন কে অপসারণ করতে হবে। মো: আবুল হোসেনের বিরোদ্ধে বাজার ফান্ড কর্তৃক বায়তুশ শরফ মসজিদের নির্ধারিত জায়গা হইতে জহির, তার বউয়ের কাছ থেকে ১,০০,০০০ (এক লক্ষ) টাকার বিনিময়ে জায়গা অবৈধ দখল দেওয়া এবং বাজার ফান্ড কর্তৃক অনুমোদন ছাড়া দু-তলা পাকা ভবন নির্মাণে সহযোগিতা করা, বহিরাগতদের নিকট হইতে ৪/৫ লক্ষ টাকার বিনিময়ে বাজরের প্লট বিক্রি করা, চাকুরীজীবি ও বহিরাগতদের বাসা-বাড়ির জন্য প্লট বিক্রি করে সেমি পাকা ও বিল্ডিং করার সহযোগিতা করা- বিনিময়ে প্রতি বাসা-বাড়ি থেকে ৪/৫ লক্ষ টাকা করে হাতিয়ে নেওয়া, বাজার ফান্ড কর্তৃক নির্ধারিত চলাচলের রাস্তা বা গলি টাকার বিনিময়ে বিভিন্ন জনকে দখল ছেড়ে দেওয়া, কিছুদিন পূর্বে কোয়ান্টাম ফাউন্ডেশন কে ১৪,০০,০০০ (চৌদ্দ লক্ষ) টাকার বিনিময়ে বাজার ফান্ডের ৪টি প্লট বিক্রি করে দেয় এবং উক্ত প্লটে মাটি কাটার কাজ চালু করলে পত্রিকায় লেখালেখি হওয়ার কারণে আপাতত কাজ ধীর গতিতে সুযোগ বুঝে চালাচ্ছে, বাজার চৌধুরীর দুর্নীতি ও সীমাহীন জুলুমের কারণে বাজার শেঠে মাছ-মাংস সহ যাবতীয় কাচাঁ বাজার অন্যত্র স্থানান্তর হয়ে বর্তমান বাজরটি সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে, ইত্যকার অভিযোগ সহ বিভিন্ন অভিযোগ রয়েছে। এ সময় সরকারী বিভিন্ন দপ্তরেও স্বারকলিপির অনুলিপি প্রেরন করা হয়।

আরও পড়ুন  পেকুয়ার গ্রামীণ জনপদে জুয়ার ভয়াবহ বিস্তার