logo
চট্টগ্রাম কোতোয়ালিতে পাথরঘাটা পুলিশ ফাঁড়ির নতুন ভবনের উদ্বোধন
সংবাদ প্রকাশিত:

চট্টগ্রাম মহানগর কোতোয়ালি থানাধীন পাথরঘাটা পুলিশ ফাঁড়ির নবনির্মিত ভবনের উদ্বোধন করেন সিএমপি কমিশনার হাসিব আজিজ বিপিএম ।
তিনি আজ ২৫ সেপ্টেম্বর, বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২′টায়
এই নতুন ভবন উদ্বোধনের মাধ্যমে এলাকার জনগণ আরও দ্রুত, কার্যকর ও জনবান্ধব পুলিশি সেবা পাবেন।

পাথরঘাটা একটি ঘনবসতিপূর্ণ ও গুরুত্বপূর্ণ এলাকা। নতুন ভবন থেকে পুলিশ সদস্যরা আরও ভালো পরিবেশে দায়িত্ব পালন করতে পারবেন এবং নাগরিকরা সহজে সেবা পাবেন।
উদ্বোধনকালে কমিশনার সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন—“ পুলিশ ও জনগণের পারস্পরিক আস্থা ও সহযোগিতাই আইন-শৃঙ্খলা রক্ষার মূল শক্তি। জনগণ হবে পুলিশের শক্তি, আর পুলিশ হবে জনগণের ভরসা।”

এ সময় উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) ও অতিরিক্ত দায়িত্বে (অর্থ ও প্রশাসন)মোঃ হুমায়ুন কবির; উপ-পুলিশ কমিশনার (সদর) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ (
অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত); উপ-পুলিশ কমিশনার (স্টেট অ্যান্ড বিল্ডিং) মোঃ ফেরদৌস আলী চৌধুরী, বিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত); উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোঃ আলমগীর হোসেন , সাবেক কাউন্সিলর মোঃ ইসমাইল বালী সহ সিএমপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, সাংবাদিকবৃন্দ, সিটিজেনস ফোরামের নেতৃত্ববৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আরও পড়ুন  চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত রাঙ্গুনিয়া থানার ওসি এটিএম শিফাতুল মাজদার