- Purbodhara - https://purbodhara.com/ -

পঞ্চগড়ে মাদক নিয়ে বিএনপি নেতাসহ ৩ জনকে আটক করেছে সেনাবাহিনী

পঞ্চগড়ের সদর উপজেলায় সেনাবাহিনীর অভিযানে ৯০ পিছ নিষিদ্ধ ট্যাপেন্টাডল ও ৭ পুরিয়া গাঁজা সহ ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সহ গ্রেপ্তার ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার কামাতকাজলদিঘী ইউনিয়নের ঘটবর এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছে মাদক বিক্রির ৫ হাজার ৩৫০ টাকা ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। পরে সদর থানায় পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছে।পরে ওই মামলায় তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন, কামাত কাজলদিঘী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও খাগুরু পাড়া এলাকার বাসিন্দা জাহাঙ্গীর আলম (৪৫),একই ইউনিয়নের ঘটবর বাসিন্দা মাদক ব্যবসায়ী নবিরুল ইসলাম (৩৮) ও পঞ্চগড় পৌরসভার রামের ডাংগা এলাকার আব্দুল কাইয়ূম (৫৭)।
জানা যায়,পঞ্চগড় সদর উপজেলার কামাত কাজলদিঘী ইউনিয়নের ঘটবর এলাকায় মাদকের বেচাকেনা চলছে। এমন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর রংপুর ৬৬ পদাতিক ডিভিশনের ২২২ পদাতিক ব্রিগেডের সৈয়দপুর সেনানিবাসের ২৯ বীর ব্যাটালিয়নের লেফটেন্যান্ট ফরহাদ অর রশিদের নেতৃত্বে পঞ্চগড় সেনা ক্যাম্পের সদস্যরা ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় ৯০ পিছ ট্যাপেন্টাডল ও ৭ পুরিয়া গাঁজা সহ বিএনপি নেতা জাহাঙ্গীর, মাদক ব্যবসায়ী নবিরুল ও কাইয়ূমকে আটক করে সেনাবাহিনীর সদস্যরা।অভিযানে সদর থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লা হিল জামান বলেন, গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এছাড়া মাদক ব্যবসায়ী নবিরুলের বিরুদ্ধে ৯টি মাদকের মামলা রয়েছে।

.uc41815c573f6278627d58bf90268da7d { padding:0px; margin: 0; padding-top:1em!important; padding-bottom:1em!important; width:100%; display: block; font-weight:bold; background-color:#eaeaea; border:0!important; border-left:4px solid #34495E!important; text-decoration:none; } .uc41815c573f6278627d58bf90268da7d:active, .uc41815c573f6278627d58bf90268da7d:hover { opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; text-decoration:none; } .uc41815c573f6278627d58bf90268da7d { transition: background-color 250ms; webkit-transition: background-color 250ms; opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; } .uc41815c573f6278627d58bf90268da7d .ctaText { font-weight:bold; color:#464646; text-decoration:none; font-size: 16px; } .uc41815c573f6278627d58bf90268da7d .postTitle { color:#000000; text-decoration: underline!important; font-size: 16px; } .uc41815c573f6278627d58bf90268da7d:hover .postTitle { text-decoration: underline!important; }
আরও পড়ুন  মারা গেছেন বাঞ্ছারামপুরের ইউএনও ফেরদৌস আরা