বাঁশখালীতে আইনশৃঙ্খলা ও মানবপাচার প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত

মুহাম্মদ আলী, বাঁশখালী (চট্টগ্রাম):

বাঁশখালীতে আইনশৃঙ্খলা ও মানবপাচার প্রতিরোধ কমিটির সভা বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর ২০২৫) সকালে উপজেলা পরিষদের অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ জামশেদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ ওমর সানী আকন, উপজেলা কৃষি অফিসার শ্যামল চন্দ্র সরকার, বাঁশখালী থানার ওসি (তদন্ত) সুধাংশু শেখর হাওলাদার, পুঁইছড়ি ইউপি চেয়ারম্যান তারেকুর রহমান, সাধনপুর ইউপি চেয়ারম্যান খন্দকার সালাউদ্দিন কামাল, পুকুরিয়া ইউপি চেয়ারম্যান আসহাব উদ্দিন, কালীপুর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কালাম, খানখানাবাদ ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম, চাম্বল ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান শহিদুল্লাহ, কাথরিয়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাদশা মিয়া, শীলকূপ ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাশেদ নুরী, ছনুয়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল আমিন ছানুবী, বাহারছড়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাহমুদুল ইসলাম মাবুদ, উপজেলা প্রকৌশলী কাজী ফাহাদ বিন মাহমুদ, সমাজসেবা অফিসার মোঃ আমজাদ হোসেন, সিনিয়র উপজেলা মৎস অফিসার মোঃ তৌসিব উদ্দিন, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ সুপন নন্দী, যুব উন্নয়ন কর্মকর্তা শওকতুজ্জান চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা আনম ছরওয়ার হোসাইন চৌধুরী, পুজা উদযাপন পরিষদের ঝন্টু কুমার দাশ, বাঁশখালী প্রেসক্লাব সভাপতি শফকত হোসাইন চাটগামী, সাংবাদিক মিজান বিন তাহের প্রমুখ।

সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে গুজব প্রতিরোধ, পাহাড় কাটা, মাটি কাটা ও বালু উত্তোলন বন্ধ, মানব পাচার ও বৃক্ষ নিধন প্রতিরোধ, বাল্যবিবাহ রোধ, ইভটিজিংসহ সকল প্রকার অবৈধ কর্মকাণ্ড দমন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ইউপি চেয়ারম্যান, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকসহ সবার সহযোগিতা কামনা করা হয়।

আরও পড়ুন  দেবাশীষ পাল দেবু গ্রেপ্তার
শেয়ার করুন

মন্তব্য করুন