logo
পেকুয়ায় পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
সংবাদ প্রকাশিত:

পিআর পদ্ধতিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন আয়োজন ও জুলাই সনদের ভিত্তিতে নির্বাচনের তারিখ ঘোষণাসহ পাঁচ দফা দাবিতে কক্সবাজারের পেকুয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার চৌমুহনী চত্বর থেকে সমাবেশ শুরু হয়। পরে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে পেকুয়া বাজারের পশ্চিম প্রান্তে গিয়ে শেষ হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোঃ ইমতিয়াজ এবং পরিচালনা করেন উপজেলা সেক্রেটারি ডা. নুরুল কবির। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চকরিয়া-পেকুয়া আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আবদুল্লাহ আল ফারুক।
বক্তব্যে তিনি বলেন, “জুলাই সনদের ভিত্তিতে অবশ্যই আগামী ফেব্রুয়ারীতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। নির্বাচন কমিশনকে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করে নিম্নকক্ষ ও উচ্চকক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচন আয়োজন করতে হবে। কিন্তু প্রশাসনের নিষ্ক্রিয়তায় এলাকায় অস্থিতিশীলতা সৃষ্টি করা হচ্ছে। থানা থেকে আসামী ছিনিয়ে নেয়া, মব তৈরি করে নিরীহ লোকজনকে মারধর, চাঁদাবাজির মতো ঘটনা নির্বাচন বানচালের সুস্পষ্ট ষড়যন্ত্র।”
তিনি আরও বলেন, “স্বৈরাচারী সরকারের দায়ী ব্যক্তিদের বিচার ও সংস্কার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। এ ধরনের ষড়যন্ত্র আমরা জনগণকে সঙ্গে নিয়ে রুখে দেবো।”
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা জামায়াত নেতা মাওলানা হেদায়েত উল্লাহ, বারবাকিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা বদিউল আলম জিহাদী, উপজেলা জামায়াতের নায়েবে আমীর শাহাব উদ্দিন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি দিদারুল ইসলাম, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান নুরুজ্জামান মঞ্জু ও উপজেলা জামায়াতের বায়তুল মাল সম্পাদক জয়নাল আবদীন।এদিকে একই দাবিতে বাদ আসর ইসলামি আন্দোলন বাংলাদেশ-এর পক্ষ থেকেও আরেকটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন  "বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে আলেম সমাজ কে ঐক্যবদ্ধ থাকতে হবে "জেলা আমির আনোয়ারী"