সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার ১নং উত্তর বংশীকুন্ডা ইউনিয়নে বুধবার (২৪ সেপ্টেম্বর ২০২৫) বিকাল ৩টায় স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশটি উৎসবমুখর ও প্রাণবন্ত পরিবেশে সম্পন্ন হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রুকন উদ্দিন তালুকদার, আর সঞ্চালকের দায়িত্ব পালন করেন সদস্য সচিব সাইদুল ইসলাম (সেফুল)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নজরুল হাসান মাহাবুব, মোঃ গউছ মিয়া, মোঃ রবিউল ইসলাম, মোঃ আবুল হোসেন মিয়া, মোঃ নাসির উদ্দিন, ১নং উত্তর বংশীকুন্ডা ইউনিয়নের সভাপতি মোঃ মোক্তার হোসেন, সাধারণ সম্পাদক আব্দুস সালাম, সাবেক সাধারণ সম্পাদক মোঃ দুলাল আহমেদ, মোঃ জমির হোসেন-ভারপ্রাপ্ত সভাপতি যুবদল, যুবদলের সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, শ্রমিক দলের সভাপতি মাইনুদ্দিন, উপজেলা জিয়া সৈনিক দলের আহ্বায়ক মনিরুজ্জামান মনির, আরিফুল ইসলাম এবং উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মুসাব্বির তালুকদার সাগর ও যুগ্ম আহ্বায়ক বাপ্পি হাসান, রফিজ উদ্দিন রনি, মোঃ আব্দুল্লাহ প্রমুখ।
আরো উপস্থিত ছিলেন, মোঃ ওমর ফারুক, জনি, মোঃ হৃদয় মিয়া, হাসান শিকদার ও কামাল হোসেন,মোঃ গাজী মিয়া।
বক্তারা সমাবেশে বলেন,“বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দুর্যোগের সময়ে মানুষের পাশে দাঁড়ানোর কথা চিন্তা করে ১৯৮০ সালের ১৯ আগস্ট জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল প্রতিষ্ঠা করেন। আমরা সেই আদর্শকে ধারণ করে স্বেচ্ছাসেবক দলকে আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধ করে এগিয়ে নিয়ে যাব।”