- Purbodhara - https://purbodhara.com/ -

মধ্যনগরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

আগামী ফেব্রুয়ারিতে জুলাই সনদের আলোকে জাতীয় নির্বাচন আয়োজন এবং পাঁচ দফা দাবিতে মধ্যনগরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শুক্রবার জুমার নামাজ শেষে শহীদ আয়াতুল্লাহ চত্বর থেকে মিছিলটি বের হয়ে বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবু তাহের এবং পরিচালনা করেন অবসরপ্রাপ্ত সার্জেন্ট আব্দুল মোছাব্বির।

সমাবেশে আরও বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা কুদ্দুস আহমেদ, জামায়াতের রুকন অবসরপ্রাপ্ত সার্জেন্ট সাজল আহমেদ, ইউনিয়ন জামায়াত সভাপতি আবু হানিফ, উপজেলা ছাত্রশিবির সভাপতি জুবায়ের শামীম ও ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি মামুন মিয়া।

বক্তারা দাবি জানান—জুলাই সনদ বাস্তবায়ন করে জাতীয় নির্বাচন দিতে হবে, সংসদের উভয় কক্ষে আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) ব্যবস্থা চালু করতে হবে এবং সুষ্ঠু প্রতিদ্বন্দ্বিতার পরিবেশ নিশ্চিত করতে হবে। পাশাপাশি তারা গুম-খুন ও ফ্যাসিবাদী কার্যকলাপের বিচার, দুর্নীতি দমন এবং জাতীয় পার্টি ও ১৪ দলের রাজনীতি নিষিদ্ধ করার আহ্বান জানান।

.u8e6bf4844da42cc746fc7fe7db44c622 { padding:0px; margin: 0; padding-top:1em!important; padding-bottom:1em!important; width:100%; display: block; font-weight:bold; background-color:#eaeaea; border:0!important; border-left:4px solid #34495E!important; text-decoration:none; } .u8e6bf4844da42cc746fc7fe7db44c622:active, .u8e6bf4844da42cc746fc7fe7db44c622:hover { opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; text-decoration:none; } .u8e6bf4844da42cc746fc7fe7db44c622 { transition: background-color 250ms; webkit-transition: background-color 250ms; opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; } .u8e6bf4844da42cc746fc7fe7db44c622 .ctaText { font-weight:bold; color:#464646; text-decoration:none; font-size: 16px; } .u8e6bf4844da42cc746fc7fe7db44c622 .postTitle { color:#000000; text-decoration: underline!important; font-size: 16px; } .u8e6bf4844da42cc746fc7fe7db44c622:hover .postTitle { text-decoration: underline!important; }
আরও পড়ুন  রাত পেরোলে রাজাখালী হাজী মার্কেট পরিচালনা কমিটির দ্বি-বার্ষিক নির্বাচন