নোয়াখালীতে কৃতি শিক্ষার্থীদের পুরস্কার দিলেন আল ইকরা মডেল স্কুল

মো : মহসিন, বেগমগঞ্জ, নোয়াখালীঃ

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার দারুল ইসলাম মডেল স্কুল কর্তৃক ২০২৪ সালের বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৫ অনুষ্ঠিত হয়।

জনাব বাবু আহমেদ এর সঞ্চালনায় ও জনাব নাসিমুল গনি চৌধুরী মহল এর সভাপতিত্বে (২৭ সেপ্টেম্বর) শনিবার সকাল ৯:৩০ ঘটিকায় এ অনুষ্ঠানটির কার্যক্রম শুরু হয়।

উক্ত অনুষ্ঠানে প্রকাশ হয় যে, ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত ২০২৪ সালের বার্ষিক পরীক্ষায় মেধা তালিকায় রয়েছে ৫১ জন শিক্ষার্থী। এদের মাঝে
পুরস্কার তুলে দেন উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব মো: আরিফুর রহমান, উপজেলা নির্বাহিী অফিসার, বেগমগঞ্জ, নোয়াখালী , বিশেষ অতিথি জনাব মোহাম্মদ জহিরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, বেগমগঞ্জ, নোয়াখালী,জনাব দেলোয়ার হোসেন, সহ-সভাপতি, জনাব এম এম শওকে-ই-এলাহী রুমি, কোষাধ্যাক্ষ দারুল ইসলাম মডেল স্কুল, প্রধান শিক্ষক মোঃ আবদুল মালেক, আহ্বায়ক জনাব আরিফ হোসেন, মেধা পুরস্কার কমিটি সহ প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, এমন পুরস্কার বিতরণ ভবিষ্যৎ প্রজন্মকে মেধা ও মনের দিক থেকে আরও সমৃদ্ধ করবে। শিক্ষার্থীদের সাফল্যকে যথাযথভাবে মূল্যায়ন করলে তারা দেশের উন্নয়ন ও সমাজ গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে। আজকের এই অনুষ্ঠানে যেভাবে অভিভাবক, শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি যা আগামী প্রজন্মর চোখে পড়ার মতো অতি স্মরণীয় হয়ে থাকবে।

উক্ত মেধা পুরস্কার স্পন্সর করেন দারুল ইসলাম মডেল স্কুলের সাবেক প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ তিতুমীর, তাঁর দায়িত্ব পালন কালীন সময়ে প্রতিষ্ঠানটিকে সুনামের শীর্ষে পৌঁছাতে অগ্রণি ভুমিকা পালন করেছিলেন এবং এখনও তা অব্যাহত আছে।

আরও পড়ুন  ডিবি পুলিশের মাইক্রোবাস ও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২ আহত ৩
শেয়ার করুন

মন্তব্য করুন