সুনামগঞ্জের মধ্যনগর থানার বিশেষ অভিযানে অনলাইন জুয়ার এজেন্ট নগদ টাকা মোবাইল জব্দ

মোঃ কাইয়ুম বাদশাহ, মধ্যনগর (সুনামগঞ্জ) 

মধ্যনগরের থানা পুলিশের বিশেষ অভিযানে একজন অনলাইন জুয়া এজেন্টকে গ্রেফতার করা হয়েছে। অভিযানের সময় তার কাছ থেকে একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং নগদ ৯৯,১৭০ টাকা জব্দ করা হয়েছে।

মধ্যনগর থানা অফিসার ইনচার্জ ওসি মনিবুর রহমান জানিয়েছেন, তাঁর দিক নির্দেশনায় এসআই মোঃ ইউছুব আলী নেতৃত্বে এসআই বিকাশ সরকার, এসআই আলমগীর হোসেন, এসআই লুৎফর রহমান এবং এএসআই আব্দুর রউফসহ পুলিশের একটি বিশেষ দল বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ১:৪৫ মিনিটে অভিযান পরিচালনা করে।

অভিযানকালে ১নং উত্তর বংশীকুন্ডা ইউনিয়নের মহিষখলা বাজারের কালীমন্দির সংলগ্ন চায়ের দোকান থেকে মোঃ আব্দুল আওয়াল (৩৫) কে গ্রেফতার করা হয়। তিনি মহনপুর গ্রামের বাসিন্দা, পিতা মোঃ আব্দুল শহিদ, মাতা:মৃত আয়েশা খাতুন।

ঘটনার বিষয়ে বাদী হয়ে এসআই বিকাশ সরকার মধ্যনগর থানায় এজাহার দায়ের করেন। মামলাটি “সাইবার নিরাপত্তা অধ্যাদেশ ২০২৫ এর ২০(২)/২৭” ধারায় রুজু করা হয়েছে। মামলার তদন্তভার দেওয়া হয়েছে এসআই লুৎফর রহমান এর কাছে।

ওসি মনিবুর রহমান জানিয়েছেন, গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন  সুনামগঞ্জের মধ্যনগরে গরিব বাবার কন্যা তানজিলার অনন্য অর্জন, এসএসসিতে গোল্ডেন এ প্লাস
শেয়ার করুন

মন্তব্য করুন