- Purbodhara - https://purbodhara.com/ -

আখাউড়া স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য ৯ দিন বন্ধ থাকবে দুর্গাপূজায়

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ৯ দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে এ-সময় স্থল শুল্ক স্টেশনের কার্যক্রম ও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্ট যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে আখাউড়া স্থলবন্দরের মাছ রপ্তানি কারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ ফারুক মিয়া আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শারদীয় দুর্গাপূজা ও লক্ষীপূজা উপলক্ষে দুই দেশের ব্যবসায়ীদের সিদ্ধান্ত মোতাবেক আগামী সোমবার (২৯ সেপ্টেম্বর) থেকে পরবর্তী মঙ্গলবার (৭ অক্টোবর) পর্যন্ত নয় দিন আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়েছে। নয় দিন বন্ধের পর ৮ অক্টোবর বুধবার থেকে আবারও আমদানি-রপ্তানি শুরু হবে।
আখাউড়া স্থল শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা ওয়াহিদুজ্জামান খান বলেন, শারদীয় দূর্গাপূজা ও লক্ষীপূজা উপলক্ষে নয় দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও কাস্টমসের কার্যক্রম সচল থাকবে। যাত্রী সেবা নিশ্চিত করতে আমরা কাজ করে যাচ্ছি।
আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্ট ওসি মোহাম্মদ আব্দুস সাত্তার বলেন, পূজা উপলক্ষে ৯ দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্ট যাত্রী পারাপার কার্যক্রম স্বাভাবিক থাকবে। প্রতিদিন সকাল ৮টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারত-বাংলাদেশের মাঝে তারা যাতায়াত করতে পারবে।প্রসঙ্গত, দেশের অন্যতম বৃহৎ ও শতভাগ রপ্তানিমুখী আখাউড়া স্থলবন্দরে প্রতিদিন বরফায়ীত মাছ, সিমেন্ট, ভোজ্য তেলসহ বিভিন্ন পণ্য রপ্তানি হয় ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায়। সেখান থেকে রপ্তানিকৃত পণ্য সরবরাহ করা হয় দেশটি উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলোতে।

 

.u43ae97779a5c3ab844391d34a7387cfa { padding:0px; margin: 0; padding-top:1em!important; padding-bottom:1em!important; width:100%; display: block; font-weight:bold; background-color:#eaeaea; border:0!important; border-left:4px solid #34495E!important; text-decoration:none; } .u43ae97779a5c3ab844391d34a7387cfa:active, .u43ae97779a5c3ab844391d34a7387cfa:hover { opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; text-decoration:none; } .u43ae97779a5c3ab844391d34a7387cfa { transition: background-color 250ms; webkit-transition: background-color 250ms; opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; } .u43ae97779a5c3ab844391d34a7387cfa .ctaText { font-weight:bold; color:#464646; text-decoration:none; font-size: 16px; } .u43ae97779a5c3ab844391d34a7387cfa .postTitle { color:#000000; text-decoration: underline!important; font-size: 16px; } .u43ae97779a5c3ab844391d34a7387cfa:hover .postTitle { text-decoration: underline!important; }
আরও পড়ুন  আইসিটির প্রধান কৌঁসুলি তাজুলকে সরানোর গুঞ্জন