বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলা ও লামা উপজেলায় ৫ দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয় শুক্রবার ২৬ সেপ্টেম্বর ইং তারিখে। নাইক্ষ্যংছড়ি উপজেলা আমির মাওলানা ওমর ফারুক এর নেতৃত্বে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এবং লামা উপজেলা আমির মাওলানা কাজী ইব্রাহীম এর নেতৃত্বে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। আলীকদমে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির মাওলানা মাসুদ এলাহি এর নেতৃত্বে গনসংযোগ করেছেন আলীকদম উপজেলার জামায়াতে ইসলামীর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বিক্ষোভ সমাবেশে নেতা কর্মীদের দাবি (১) পি আর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন হতে হবে, (২) এবং জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে, (৩) সংবিধান সংশোধন সহ ৫ দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। জামায়াতের বিভিন্ন জায়গায় অনুষ্ঠিত সকল বিক্ষোভ সমাবেশে প্রচুর সংখ্যক নেতা কর্মি উপস্থিত ছিলেন।