- Purbodhara - https://purbodhara.com/ -

লক্ষীপুর পলিটেকনিক ইনস্টিটিউটে দক্ষতা ও উদ্ভাবনী প্রতিযোগিতা

লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউটে দিন ব্যাপী দক্ষতা ও উদ্ভাবনী প্রতিযোগিতা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে কারিগরি শিক্ষা অধিদপ্তরের আওতাধীন ASSET প্রকল্পের অর্থায়নে এবং লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউটের আয়োজনে এই প্রতিযোগিতায় মোট ১৫টি উদ্ভাবনী প্রকল্প প্রদর্শিত হয়। এতে শিক্ষার্থীরা জেস্টার কন্ট্রোল রোবট, এয়ার ফিউরফিকেশন সহ বিভিন্ন প্রযুক্তির উদ্ভাবন করে দেখান।

এতে লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী প্রদীপ্ত খীসার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে পরিদর্শন করেন লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ মনজুরুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কারিগরি শিক্ষা অধিদপ্তরের প্রকল্প কর্মকর্তা ইয়াসিন আরাফাত।

দর্শনার্থী এবং উপস্থিত অতিথিরা শিক্ষার্থীদের উদ্ভাবনী ক্ষমতা ও সৃজনশীল উপস্থাপনার ভূয়সী প্রশংসা করেন এবং এ ধরনের উদ্যোগ গ্রহণের ধারা অব্যাহত রাখার আকাঙ্ক্ষা ব্যক্ত করেন। এসময় ইনস্টিটিউটের আঙিনা শিক্ষক-শিক্ষার্থী, প্রতিযোগী, অভিভাবক, এলাকাবাসীসহ শতাধিক দর্শনার্থীর মিলন মেলায় পরিণত হয়।​

প্রধান অতিথির বক্তব্যে লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর জনাব মনজুরুর রহমান বলেন, চতুর্থ শিল্প বিপ্লবের পৃথিবীতে সৃজনশীল প্রজন্ম গড়বার বিকল্প নেই। আজকের এই চিন্তাশীল-উদ্ভাবনী শিক্ষার্থীরাই আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়বে”।

ইনিস্টিউটের অধ্যক্ষ প্রকৌশলী প্রদীপ্ত খীসা বলেন, এটা যেহেতু কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান, তারা খুব সৃজনশীল। তারা সৃজনশীল প্রজেক্ট দিয়ে তাদের মেধার প্রকাশ ঘটিয়েছে। বৃহৎ আকারে বাস্তবায়ন করার জন্য সরকারি, বেসরকারি সংস্থা এগিয়ে আসলে এগুলো দেশের কল্যানে ব্যবহার করা যাবে।মূল্যায়ন ও ​পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে বর্ণিল অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

.u9fbc10c0d50f8f19a013f013ca060379 { padding:0px; margin: 0; padding-top:1em!important; padding-bottom:1em!important; width:100%; display: block; font-weight:bold; background-color:#eaeaea; border:0!important; border-left:4px solid #34495E!important; text-decoration:none; } .u9fbc10c0d50f8f19a013f013ca060379:active, .u9fbc10c0d50f8f19a013f013ca060379:hover { opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; text-decoration:none; } .u9fbc10c0d50f8f19a013f013ca060379 { transition: background-color 250ms; webkit-transition: background-color 250ms; opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; } .u9fbc10c0d50f8f19a013f013ca060379 .ctaText { font-weight:bold; color:#464646; text-decoration:none; font-size: 16px; } .u9fbc10c0d50f8f19a013f013ca060379 .postTitle { color:#000000; text-decoration: underline!important; font-size: 16px; } .u9fbc10c0d50f8f19a013f013ca060379:hover .postTitle { text-decoration: underline!important; }
আরও পড়ুন  বাঁশখালীতে সাংবাদিককে প্রাণনাশের হুমকি : সাবেক এমপি বিরুদ্ধে মামলা