- Purbodhara - https://purbodhara.com/ -

পূজা কমিটির নেতৃবৃন্দের সঙ্গে পটিয়া জামায়াতের মতবিনিময় সভা

“সম্প্রীতির বন্ধনে, শান্তির পথে একসাথে এগিয়ে চলি” স্লোগানকে সামনে রেখে পটিয়ায় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে পটিয়া উপজেলা ও পৌরসভা জামায়াতের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় পৌর সদরের গাজী কনভেনশন হলে এ সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন পটিয়া পৌরসভা জামায়াতের আমীর মাস্টার সেলিম উদ্দীন। সঞ্চালনা করেন পৌরসভা জামায়াতের বাইতুলমাল সম্পাদক আবুল হোসেন। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারি বদরুল হক।

প্রধান অতিথির বক্তব্যে বদরুল হক বলেন, “সম্প্রীতি ও শান্তির এই বন্ধন অটুট রাখাই আমাদের দায়িত্ব। সব ধর্মের মানুষ মিলে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে দেশকে এগিয়ে নিতে হবে।”

পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন,
“আমরা বিশ্বাস করি, পারস্পরিক শ্রদ্ধা, সৌহার্দ্য ও সহযোগিতার মধ্য দিয়েই সামাজিক সম্প্রীতি আরও সুদৃঢ় হবে। এই ধরনের মতবিনিময় সভা ভবিষ্যতেও সম্প্রীতি বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে।”

সভায় উপস্থিত ছিলেন—চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে জামায়াত মনোনীত প্রার্থী ডা. ফরিদুল আলম, উপজেলা জামায়াতের নায়েবে আমীর সাদেক হোসেন, এসিস্ট্যান্ট সেক্রেটারি নজরুল ইসলাম, পৌরসভা জামায়াতের সেক্রেটারি রাশেদুল ইসলাম, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ পটিয়া উপজেলার সভাপতি নিখিল দে, পৌর সভাপতি বিকাশ দাস বিশু, উপজেলা সহ-সাধারণ সম্পাদক চৌধুরী রাজু প্রমুখ।

.u6c2cb43727236f72d5ed77e3f248fcfa { padding:0px; margin: 0; padding-top:1em!important; padding-bottom:1em!important; width:100%; display: block; font-weight:bold; background-color:#eaeaea; border:0!important; border-left:4px solid #34495E!important; text-decoration:none; } .u6c2cb43727236f72d5ed77e3f248fcfa:active, .u6c2cb43727236f72d5ed77e3f248fcfa:hover { opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; text-decoration:none; } .u6c2cb43727236f72d5ed77e3f248fcfa { transition: background-color 250ms; webkit-transition: background-color 250ms; opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; } .u6c2cb43727236f72d5ed77e3f248fcfa .ctaText { font-weight:bold; color:#464646; text-decoration:none; font-size: 16px; } .u6c2cb43727236f72d5ed77e3f248fcfa .postTitle { color:#000000; text-decoration: underline!important; font-size: 16px; } .u6c2cb43727236f72d5ed77e3f248fcfa:hover .postTitle { text-decoration: underline!important; }
আরও পড়ুন  বাঁশখালীতে এমপি জহিরুল ইসলামকে নাগরিক সংবর্ধনা দিল গন্ডামারা ইউনিয়ন জামায়াত