logo
বাইশারীতে রাবার চুরি রোধে সংবাদ সম্মেলন
সংবাদ প্রকাশিত:

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে ক্রমবর্ধমান রাবার চুরির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে স্থানীয় রাবার মালিক সমিতি। এ পরিস্থিতি মোকাবিলায় শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় বাইশারী বাজারে সমিতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সমিতির সভাপতি মৌলানা মো. রফিক বসরী বলেন, “সাম্প্রতিক সময়ে একের পর এক রাবার বাগানে চুরির ঘটনা ঘটছে। এতে মালিকরা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। বাইশারীকে রাবার শিল্প নগরি বলা হয়, এখানে হাজারো শ্রমিকের কর্মসংস্থান রয়েছে এবং সরকারও পাচ্ছে রাজস্ব। কিন্তু অব্যাহত চুরির কারণে শিল্পের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ছে।” তিনি দ্রুত প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের সহযোগিতা কামনা করেন এবং মালিকদের সচেতন থাকার পরামর্শ দেন।

সমিতির সাধারণ সম্পাদক জসিম উদ্দীন বলেন, “চোরদের কারণে বাইশারীর রাবার শিল্প হুমকির মুখে পড়েছে। প্রশাসনের পাশাপাশি মালিকদেরও একসাথে এগিয়ে আসতে হবে।”

সংবাদ সম্মেলনে সমিতির সদস্য, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন  চট্টগ্রামে পুলিশের কর্মকর্তার পরিচয়ে অন্যর সম্পত্তি দখলে ছগির ভূঞার বিরুদ্ধে