- Purbodhara - https://purbodhara.com/ -

শারদীয় দুর্গোপূজার উৎসব পালিত হচ্ছে চৌফলদন্ডীতে

কক্সবাজার সদর উপজেলা ১নং চৌফলদন্ডী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব হলো শ্রী শ্রী শারদীয় দুর্গোৎসব। এই উৎসবের মধ্য দিয়ে সনাতনধর্মালম্বী ভাই-বোনদের উৎসাহ, উদ্দীপনা ও আনন্দের যেন শেষ নেই।

এবার কক্সবাজার সদর উপজেলায় চৌফলদন্ডী ইউনিয়নে ৪ টি পূজা মন্ডপে চলছে পুজার উৎসব। ইতোমধ্যে প্রতিমা তৈরী শেষে রঙ তুলির আচরে ফুটিয়ে তুলেছে দুর্গাদেবীকে। সাজসজ্জা, লাইটিং এবং তোরন তৈরীতে ব্যস্ত সময় পাড় করছে কারিগররা। চৌফলদন্ডী এলাকার ৪ টি মন্দির তার মধ্যে অন্যতম মন্দির হল কালী মন্দির । প্রতি বছরের ন্যায় এবারো তারা আনন্দ ও উৎসব মুখর পরিবেশে পুজা উদযাপন শুরু করেছে।

রবিবার (২৮ অক্টোম্বর) ভোর রাত্রীতে ষষ্ঠী তিথির মাধ্যমে দেবীর আগমন ঘটবে। কেন্দ্রীয় মন্দিরের সভাপতি সুরেশ শর্মা বলেন,পুজাকে ঘিরে প্রশাসন ও রাজনৈতিক ব্যক্তিদের সহযোগিতা কামনা করেন। তিনি আরো বলেন, ধর্মবর্ণ নির্বিশেষে সকলকে আমন্ত্রন জানান। চৌফলদন্ডী সর্বজনীন দুর্গা মন্দিরের পক্ষ থেকে রয়েছে নানা আয়োজন।

পুজা মন্ডপ পরিদর্শন করেন, কক্সবাজারের সদর উপজেলা ওসি মোহাম্মদ ইলিয়াস খান, চৌফলদন্ডী ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনজুর আলম, চৌফলদন্ডী বি এন পি সেক্রেটারি নুরুল আবছার । উৎসব মুখর পরিবেশে সকলে মিলে আনন্দ ভাগাভাগী করবে বলে আশা করেন। ওসি মোহাম্মদ ইলিয়াস খান বলেন, পুজাকে সামনে রেখে আইন শৃঙ্খলা পরিস্থিতি কঠোর অবস্থানে থাকবে। পুলিশ আনসারের পাশাপাশী সেনাবাহিনীর টিম মাঠে কাজ করবে।

.uebeb948fd26c9ae09061b9f099083d03 { padding:0px; margin: 0; padding-top:1em!important; padding-bottom:1em!important; width:100%; display: block; font-weight:bold; background-color:#eaeaea; border:0!important; border-left:4px solid #34495E!important; text-decoration:none; } .uebeb948fd26c9ae09061b9f099083d03:active, .uebeb948fd26c9ae09061b9f099083d03:hover { opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; text-decoration:none; } .uebeb948fd26c9ae09061b9f099083d03 { transition: background-color 250ms; webkit-transition: background-color 250ms; opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; } .uebeb948fd26c9ae09061b9f099083d03 .ctaText { font-weight:bold; color:#464646; text-decoration:none; font-size: 16px; } .uebeb948fd26c9ae09061b9f099083d03 .postTitle { color:#000000; text-decoration: underline!important; font-size: 16px; } .uebeb948fd26c9ae09061b9f099083d03:hover .postTitle { text-decoration: underline!important; }
আরও পড়ুন  বিআইএইচএস নার্সিং কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন