- Purbodhara - https://purbodhara.com/ -

ঈদগাঁওয়ে ভাইকে গাছে বেঁধে নির্যাতন -ছয় ঘন্টা পর উদ্ধার

কক্সবাজারের ঈদগাঁওয়ে পারিবারিক বিরোধের জেরে তিন ভাই-বোন মিলে অপর ভাইকে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। বুধবার (১ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ঈদগাঁও সদর ইউনিয়নের ১ নং ওয়ার্ড উত্তর মাইজ পাড়ায়।নির্যাতনের শিকার ব্যক্তি উক্ত এলাকার জুলফিকার আলীর ছেলে গিয়াস উদ্দিন।

স্থানীয়রা জানান, পারিবারিক বিরোধের জেরে বুধবার সকালে স্থানীয় জুলফিকার আলীর প্রবাস ফেরত ছোট ছেলে মোঃ:হাসান, বড় ছেলে মোঃ: ইসহাক ও কন্যা হাসিনার নেতৃত্বে তাদের পরিবারের অপরাপর সদস্যরা তাদের অপর ভাই গিয়াস উদ্দিনকে ঘরের আঙ্গিনার গাছের সাথে বেঁধে দীর্ঘ সময় নির্যাতন করেন এবং পরে ঘরের রুমে তালাবদ্ধ করে রাখেন। এ সংক্রান্ত একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে মুহূর্তে ভাইরাল হয় এবং পুলিশ ঘটনা জানতে পেরে দীর্ঘ ছয় ঘণ্টা পর রাত ১০ টার দিকে ঘরের তালা ভেঙে গিয়াস উদ্দিনকে উদ্ধার করেন। উদ্ধারকারী কর্মকর্তা সহকারী উপপরিদর্শক এএসাই নজরুল ইসলাম তারা ভেঙে উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।

ইউপি সদস্য জয়নাল আবেদীন জানান, সকালে বিরোধের সংবাদ পেয়ে হাসানকে তিনি মীমাংসা করে দেবেন বললেও তা কর্ণপাত না করে অন্য ভাইবোনদের নিয়ে গিয়াসকে মারধর করেছেন শুনেছেন।

ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদা ইয়াছমিন জানান, উদ্ধার পরবর্তী ভিকটিমকে অভিযোগ দিতে বলা হয়েছে।

.ue045fe8f827f7d20a86486427ae6824a { padding:0px; margin: 0; padding-top:1em!important; padding-bottom:1em!important; width:100%; display: block; font-weight:bold; background-color:#eaeaea; border:0!important; border-left:4px solid #34495E!important; text-decoration:none; } .ue045fe8f827f7d20a86486427ae6824a:active, .ue045fe8f827f7d20a86486427ae6824a:hover { opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; text-decoration:none; } .ue045fe8f827f7d20a86486427ae6824a { transition: background-color 250ms; webkit-transition: background-color 250ms; opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; } .ue045fe8f827f7d20a86486427ae6824a .ctaText { font-weight:bold; color:#464646; text-decoration:none; font-size: 16px; } .ue045fe8f827f7d20a86486427ae6824a .postTitle { color:#000000; text-decoration: underline!important; font-size: 16px; } .ue045fe8f827f7d20a86486427ae6824a:hover .postTitle { text-decoration: underline!important; }
আরও পড়ুন  পেকুয়ায় মা-মেয়েকে থানায় মারধর: ওসিকে আদালতে তলব