logo
সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা নিয়ে পূজামণ্ডপে বিএনপি নেতা সালাম মিঠু
সংবাদ প্রকাশিত:

দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য প্রার্থী সাইফুদ্দীন সালাম মিঠু দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপ পরিদর্শন করেছেন। বুধবার (১ অক্টোবর) তিনি পটিয়া উপজেলা ও পৌরসভার বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখেন এবং পূজারীবৃন্দ ও এলাকাবাসীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন—দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সদস্য বদরুল খায়ের চৌধুরী, ইঞ্জিনিয়ার রেজাউল হায়াত, ফরিদুল আলম, সাইফুল ইসলাম খোকন, এস. এম. হোসেন টুটুল, মনসুর শিরীফ, মিসকাত, মো. জাহাঙ্গীর আলম, মো. শামীম, মো. নওশাদ, মো. আলম, তসলিম, মো. হাশেম, শহীদুল ইসলাম, মো. গিয়াস উদ্দিন, শাহেদ ও আজিজসহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ।

পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাইফুদ্দীন সালাম মিঠু বলেন, “বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য বহু পুরনো। পূজা শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি সামাজিক সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও সুদৃঢ় করে।”

আরও পড়ুন  বিসিবির নব নির্বাচিত পরিচালক লায়ন মঞ্জুকে লায়ন্স ক্লাব অব চিটাগাং প্রেসিডেন্সীর ফুলেল শুভেচছা