- Purbodhara - https://purbodhara.com/ -

পতেঙ্গা থানা বিএনপির সহ-সভাপতি লোকমান কন্ট্রাক্টরের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক

দক্ষিণ পতেঙ্গা (পূর্ব মাইজপাড়া)’র কৃতি সন্তান,বিশিষ্ট সমাজসেবক, মাহমুদুন্নবী চৌধুরী উচ্চ বিদ্যালয়ের দাতা সদস্য ও স্কুল কমিটির সাবেক সভাপতি ,পতেঙ্গা থানা বিএনপির সহ-সভাপতি লোকমান কন্ট্রাক্টর বৃহস্পতিবার (০২ অক্টোবর) বিকাল ৫টায় দূর্ঘটনা জনিত কারণে মৃত্যু বরন করেন (ইন্নালিল্লাহে………………রাজিউন)।

৩ অক্টোবর  রাত ( শুক্রবার) ১২:০০টায় মাইজপাড়া গাউছিয়া সুন্নিয়া জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমের জানাজা শেষে মহল্লার কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন নগর বিএনপির সদস্য, বিশিষ্ট সমাজসেবক শিক্ষাও ক্রীড়া সংগঠক হাজী মোঃ মুজিবুল হক কোম্পানি, পতেঙ্গা থানা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক কাউন্সিলর ডাঃ মোঃ নূরুল আবছার, সাবেক সাধারণ সম্পাদক ও ‌সিবিএ নেতা মোঃ শাহাবুদ্দিন, সিনিয়র সহ-সভাপতি ও সাবেক কমিশনার মোঃ ইসমাইল হোসেন,সহ- সভাপতি মোঃ আবু জাফর আহমদ, সহ- সভাপতি মোঃ আব্দুস সাত্তার,হাজী মোঃ হারুন কোম্পানি,৪১ নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক মোঃ নাজমুল হুদা চৌধুরী( নাজিম )
সদস্য সচিব মোঃ আজম উদ্দিন,৪০ নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক মোঃ লোকমান,সদস্য সচিব মোঃ মনজুর কাদের ,ইপিজেড থানা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক কাউন্সিলর সরফরাজ কাদের রাসেল, ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোঃ আশরাফ উদ্দিন সাধারণ সম্পাদক মোঃ মুজিবুর রহমান, নগর কৃষক দলের আহ্বায়ক মোঃ আলমগীর হোসেন সহ ৩৭,৩৮,৩৯,৪০,৪১ নং ওয়ার্ড বিএনপি, যুবদল-ছাত্রদল ,স্বেচ্ছাসেবক দল শ্রমিক দলের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক ও পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

লোকমান কন্ট্রাক্টরের মৃত্যুতে আরো শোক প্রকাশ করেছেন মাইজপাড়া মাহমুদুন্নবী চৌধুরী উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদ, প্রধান শিক্ষক সহ সকল শিক্ষক শিক্ষিকা , গাউছিয়া সুন্নিয়া জামে মসজিদ পরিচালনা পর্ষদ, মাদ্রাসার অধ্যক্ষ এবং পতেঙ্গা – হালিশহর আঞ্চলিক শ্রমিক দলের নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দরা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

.u5e735c9ba9d37faefc0772bb8cab0db8 { padding:0px; margin: 0; padding-top:1em!important; padding-bottom:1em!important; width:100%; display: block; font-weight:bold; background-color:#eaeaea; border:0!important; border-left:4px solid #34495E!important; text-decoration:none; } .u5e735c9ba9d37faefc0772bb8cab0db8:active, .u5e735c9ba9d37faefc0772bb8cab0db8:hover { opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; text-decoration:none; } .u5e735c9ba9d37faefc0772bb8cab0db8 { transition: background-color 250ms; webkit-transition: background-color 250ms; opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; } .u5e735c9ba9d37faefc0772bb8cab0db8 .ctaText { font-weight:bold; color:#464646; text-decoration:none; font-size: 16px; } .u5e735c9ba9d37faefc0772bb8cab0db8 .postTitle { color:#000000; text-decoration: underline!important; font-size: 16px; } .u5e735c9ba9d37faefc0772bb8cab0db8:hover .postTitle { text-decoration: underline!important; }
আরও পড়ুন  ধনীদের সম্পদ পবিত্রতা করার মুখ্য সময় এখনই!