পেকুয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামী’র নির্বাচনী দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

নূর মোহাম্মদ, কক্সবাজার

শেয়ার করুন

বাংলাদেশ জামায়াতে ইসলামী পেকুয়া উপজেলা শাখার উদ্যোগে “নির্বাচনী দায়িত্বশীল সমাবেশ” অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০৩ অক্টোবর) বিকাল ৩টায় পেকুয়া উপজেলা মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

পেকুয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা ইমতিয়াজ উদ্দীনের সভাপতিত্বে ও উপজেলা সেক্রেটারী ডা. নুরুল কবিরের সঞ্চালনায় আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল ও চট্টগ্রাম অঞ্চল পরিচালক মাওলানা মুহাম্মদ শাহজাহান। প্রধান বক্তা ছিলেন চকরিয়া-পেকুয়া আসনের জাতীয় সংসদ সদস্য প্রার্থী ও কক্সবাজার শহর শাখার আমীর আব্দুল্লাহ আল ফারুক।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কক্সবাজার জেলা সাংগঠনিক সেক্রেটারী মাওলানা মুহাম্মদ হেদায়াত উল্লাহ, চকরিয়া উপজেলার সাবেক আমীর মাওলানা ছাবের আহমদ ও কক্সবাজার জেলা শূরা সদস্য মাওলানা এ এইচ এম বদিউল আলম।
সমাবেশে আরো উপস্থিত ছিলেন পেকুয়া উপজেলা জামায়াতের নায়েবে আমীর ডা. জে. এম শাহাব উদ্দীন, উপজেলা সহকারী সেক্রেটারী অধ্যাপক নুরুজ্জামান মঞ্জু, সহকারী সেক্রেটারী দিদারুল আলম, সাংগঠনিক সেক্রেটারী মাওলানা নূর মোহাম্মদ, বায়তুলমাল সেক্রেটারী মাওলানা জয়নাল আবেদীন, উপজেলা কর্মপরিষদ সদস্য আব্দুল মালেকসহ উপজেলা জামায়াতের বিভিন্ন নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ বলেন, সামনে জাতীয় নির্বাচনকে সামনে রেখে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় দলীয় নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক উপায়ে দেশের সার্বিক পরিবর্তন সাধনে জামায়াত সব সময় কাজ করে যাচ্ছে।

আরও পড়ুন  ঈদগাঁওয়ে ভাইকে গাছে বেঁধে নির্যাতন -ছয় ঘন্টা পর উদ্ধার
শেয়ার করুন

মন্তব্য করুন