৫৩ সদস্য বিশিষ্ট বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থা'র কক্সবাজার জেলা কমিটি গঠিত

সভাপতি আমিন হেলালি, সম্পাদক আয়াজ রবি সাংগঠনিক সম্পাদক আকাশ

নিজস্ব প্রতিবেদক :

শেয়ার করুন

বাংলাদেশের সাংবাদিক সমাজের অধিকার আদায়, পেশাগত মানোন্নয়ন, আধুনিক সাংবাদিকতায় দক্ষতা বৃদ্ধি এবং সামাজিক দায়বদ্ধতা বাস্তবায়নের লক্ষ্যকে সামনে রেখে বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থা (বিএসইউএস)-এর কক্সবাজার জেলা শাখার ৫৩ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি গঠিত হয়েছে।

শনিবার ( ৪-অক্টোবর) সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও মহাসচিবের অনুমোদনক্রমে নবগঠিত এই কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন কক্সবাজারের সিনিয়র সাংবাদিক, দৈনিক কক্সবাজার একাত্তর,বাংলাদেশ মেইল,২৪,দৈনিক বাংলার সময় এর কক্সবাজার প্রতিনিধি নুরুল আমিন হেলালি, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সিনিয়র সাংবাদিক, দৈনিক ইনকিলাব ও আজকের বসুন্ধরা পত্রিকার কক্সবাজার করেসপন্ডেন্ট আয়াজ রবি এবং সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক জাতীয় অর্থনীতির কক্সবাজার প্রতিনিধি জিয়াউল হক আকাশ, অর্থ সম্পাদক পদে দৈনিক তৃতীয় মাত্রার জেলা প্রতিনিধি আমিন উল্লাহ আমিন এবং দপ্তর সম্পাদক পদে দৈনিক স্বাধীন বাংলার জেলা প্রতিনিধি মো: হোসেন সুমন।উল্লেখ্য, নবগঠিত জেলা কমিটির মোট সদস্য সংখ্যা ৫৩ জন। শিগগিরই পূর্ণাঙ্গ কমিটির তালিকা ও কার্যক্রম পরিকল্পনা সংবাদমাধ্যমে প্রকাশ করা হবে।

আরও পড়ুন  ইলিয়াস কাঞ্চনের নতুন দলের আত্মপ্রকাশ
শেয়ার করুন

মন্তব্য করুন