গণঅধিকার পরিষদ থেকে মনোনয়ন ফর্ম নিলেন এড. আরিফুল হক তায়েফ

আরফাতুল ইসলাম মাসুম (বাঁশখালী) চট্টগ্রাম:

শেয়ার করুন
 ০৯ অক্টোবর  গণ অধিকার পরিষদ কেন্দ্রীয় কার্যালয় দলীয় প্রধান ভিপি নুরুল হক নুর এর হাত থেকে দলীয় মনোনয়ন ফর্ম গ্রহণ করছেন গণ অধিকার পরিষদ এর চট্টগ্রাম দক্ষিণ জেলার সদস্য সচিব ও আইনজীবী অধিকার পরিষদ এর কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট আরিফুল হক তায়েফ।
এডভোকেট আরিফুল হক তায়েফ ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলন এর যুগ্ম আহবায়ক এর দায়িত্ব পালন করে ক্রমান্বয়ে চট্টগ্রাম জেলা ছাত্র অধিকার পরিষদ এর সিনিয়র সহ সভাপতি, চট্টগ্রাম মহানগর যুব অধিকার পরিষদ এর সভাপতি, যুব অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এর দায়িত্ব পালন করে বর্তমান আইনজীবী অধিকার পরিষদ এর কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়ক পাশাপাশি বর্তমান গণঅধিকার পরিষদ চট্টগ্রাম দক্ষিণ জেলার সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন বলে দলীয় সূত্রে জানা যায়।
তায়েফ বলেন, ২০২৪ এর স্বৈরাচার বিরোধী ছাত্র আন্দোলনে চট্টগ্রাম থেকে অগ্রণী ভূমিকা রাখেন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর প্যানেল আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করেন। দীর্ঘ ১০ বছর ধরে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ভাবে বাঁশখালীতে বিভিন্ন সমস্যা ও সমাধান নিয়ে কাজ করে মানুষের কাছে যাওয়ার চেষ্টা করে গেছেন। তিনি আরও বলেন দল তাকে নমিনেশন দিলে জয়ের ব্যাপারে আশাবাদী।
আরও পড়ুন  হালিশহরে গ্যাস বিস্ফোরণে দগ্ধদের দেখতে চমেকে গেলেন নগর জামায়াত আমীর
শেয়ার করুন

মন্তব্য করুন