- Purbodhara - https://purbodhara.com/ -

পটিয়ায় জামায়াতে ইসলামী প্রার্থী ডা. ফরিদুল আলমের উদ্যোগে ফ্রি চিকিৎসা ক্যাম্প

চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের প্রতিষ্ঠাতা পরিচালক ডা. মোহাম্মদ ফরিদুল আলমের উদ্যোগে দরিদ্র ও অসহায় মানুষের জন্য এক ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

গত ১০ অক্টোবর (শুক্রবার) সকাল ৯টা থেকে জঙ্গল খাইন ইউনিয়নের নাইখাইন সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ ক্যাম্পের আয়োজন করা হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামী জঙ্গল খাইন ইউনিয়নের তত্ত্বাবধানে আয়োজিত এ ফ্রি চিকিৎসা ক্যাম্পে সভাপতিত্ব করেন ইউনিয়ন সভাপতি জনাব জাকির হোসাইন এবং সঞ্চালনা করেন জনাব মহিউদ্দিন মুকুল।

ক্যাম্পে উপস্থিত ছিলেন হৃদরোগ, মেডিসিন, প্রসূতি ও স্ত্রীরোগ, শিশু ও চর্মরোগ বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দ। তারা দিনব্যাপী শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা পরামর্শ ও ওষুধ প্রদান করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিজনেস ফোরামের সভাপতি জনাব মুহাম্মদ শাহজাহান মহিউদ্দিন, বাংলাদেশ জামায়াতে ইসলামী পটিয়া উপজেলা আমীর মুহাম্মদ জসীম উদ্দিন, নায়েবে আমীর সাদেক হোসেন, সেক্রেটারি আনোয়ার হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ডা. ফরিদুল আলম বলেন, “আমি একজন মানবিক ডাক্তার হিসেবে সমাজের প্রত্যন্ত অঞ্চলের দরিদ্র ও স্বাস্থ্যসেবা-বঞ্চিত মানুষের কাছে চিকিৎসা সেবা পৌঁছে দিতে চাই। ভবিষ্যতে আপনাদের সমর্থন ও সহযোগিতায় বাংলাদেশ জামায়াতে ইসলামী সরকার গঠন করতে পারলে স্বাস্থ্যসেবাকে আরও সহজলভ্য ও মানসম্মত করার উদ্যোগ গ্রহণ করবে।”

অর্ধ দিনব্যাপী এ চিকিৎসা ক্যাম্পকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

.u039b2b45aae28a17da4460310398a707 { padding:0px; margin: 0; padding-top:1em!important; padding-bottom:1em!important; width:100%; display: block; font-weight:bold; background-color:#eaeaea; border:0!important; border-left:4px solid #34495E!important; text-decoration:none; } .u039b2b45aae28a17da4460310398a707:active, .u039b2b45aae28a17da4460310398a707:hover { opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; text-decoration:none; } .u039b2b45aae28a17da4460310398a707 { transition: background-color 250ms; webkit-transition: background-color 250ms; opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; } .u039b2b45aae28a17da4460310398a707 .ctaText { font-weight:bold; color:#464646; text-decoration:none; font-size: 16px; } .u039b2b45aae28a17da4460310398a707 .postTitle { color:#000000; text-decoration: underline!important; font-size: 16px; } .u039b2b45aae28a17da4460310398a707:hover .postTitle { text-decoration: underline!important; }
আরও পড়ুন  অনুমতি ছাড়া ওয়াসার ঠিকাদার রাস্তা কাটলে আইনি ব্যবস্থা : চসিক মেয়র