- Purbodhara - https://purbodhara.com/ -

প্রশাসনের অনুরোধে বান্দরবানে ১৩ অক্টোবরের হরতাল প্রত্যাহার।

প্রশাসনের সাথে মতবিনিময় সভায়, প্রশাসনের অনুরোধে বান্দরবানে ১৩ অক্টোবর সোমবারের ডাকা ৮ দফা দাবিতে সকাল-সন্ধ্যা হরতাল প্রত্যাহার করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ।

আজ ১২ অক্টোবর, রবিবার বিকেল ৩ টায় জেলা প্রশাসনের সাথে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ ও সাংবাদিকদের সাথে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সেখানে হরতাল প্রত্যাহারের বিষয়টি জানান পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের চেয়ারম্যান কাজী মো. মজিবুর রহমান।

প্রসঙ্গত বিগত ৯ অক্টোবর সকালে সংবাদ সম্মেলনের মাধ্যমে রাজার সনদ বাতিল সহ ৮ দফা দাবিতে হরতালের ডাক দিয়েছিলো পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ।

পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের চেয়ারম্যান কাজী মো. মজিবুর রহমান বলেন, প্রশাসনের সাথে আমাদের একটি বোঝাপড়া হয়েছে। তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন খুব শীঘ্রই আমাদের ৮ দফা নিয়ে আলোচনা করবেন। যেগুলো তিনি (জেলা প্রশাসক) পারবেন নিজে সমাধান করবেন আর বাকী গুলো মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করে সমন্বয় করবেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিগণ

.ue702f4b30249b524428b38b68fd42cae { padding:0px; margin: 0; padding-top:1em!important; padding-bottom:1em!important; width:100%; display: block; font-weight:bold; background-color:#eaeaea; border:0!important; border-left:4px solid #34495E!important; text-decoration:none; } .ue702f4b30249b524428b38b68fd42cae:active, .ue702f4b30249b524428b38b68fd42cae:hover { opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; text-decoration:none; } .ue702f4b30249b524428b38b68fd42cae { transition: background-color 250ms; webkit-transition: background-color 250ms; opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; } .ue702f4b30249b524428b38b68fd42cae .ctaText { font-weight:bold; color:#464646; text-decoration:none; font-size: 16px; } .ue702f4b30249b524428b38b68fd42cae .postTitle { color:#000000; text-decoration: underline!important; font-size: 16px; } .ue702f4b30249b524428b38b68fd42cae:hover .postTitle { text-decoration: underline!important; }
আরও পড়ুন  দল যাকে মনোনয়ন দিবে তার পক্ষে কাজ করবো, লামায় জাবেদ রেজা।