- Purbodhara - https://purbodhara.com/ -

সৌদি আরবের নতুন গ্র্যান্ড মুফতি শেখ সালেহ আল–ফাওজান

সৌদি আরবের গ্র্যান্ড মুফতি হিসেবে নিয়োগ পেয়েছেন বিশিষ্ট আলেম শেখ সালেহ বিন ফাওজান বিন আবদুল্লাহ আল–ফাওজান। দেশটির যুবরাজ ও প্রধানমন্ত্রী মুহাম্মদ বিন সালমান তাঁকে এ পদে নিয়োগ দিয়েছেন। বুধবার সৌদি রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ (SPA) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

বাদশাহ সালমানের জারি করা আনুষ্ঠানিক আদেশে বলা হয়, গ্র্যান্ড মুফতির পাশাপাশি শেখ সালেহ আল–ফাওজান সৌদি আরবের সিনিয়র স্কলারস কাউন্সিলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন। পাশাপাশি তিনি স্কলারি রিসার্চ অ্যান্ড ইফতা স্থায়ী কমিটির প্রধান হিসেবেও নেতৃত্ব দেবেন।

উল্লেখ্য, সৌদি আরবে গ্র্যান্ড মুফতি পদটি মন্ত্রী পদমর্যাদার সমান। গত ২৩ সেপ্টেম্বর দেশটির তৎকালীন গ্র্যান্ড মুফতি শেখ আবদুল আজিজ আল–শেখ মৃত্যুবরণ করলে পদটি শূন্য হয়। তিনি ১৯৯৯ সালে বাদশাহ ফাহাদের আমলে গ্র্যান্ড মুফতি নিযুক্ত হয়েছিলেন।

শেখ সালেহ আল–ফাওজান ১৯৩৫ সালে সৌদি আরবের আল–কাসিম প্রদেশে জন্মগ্রহণ করেন। ওই প্রদেশের প্রধান শহর বুরাইদাহ থেকে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা শেষ করে তিনি রিয়াদের কলেজ অব শরিয়াহ থেকে স্নাতকোত্তর ও ডক্টরাল ডিগ্রি অর্জন করেন।

পড়াশোনা শেষে তিনি সৌদি আরবের হায়ার ইনস্টিটিউট অব জুডিশিয়ারির পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৯২ সালে শেখ ফাওজান স্কলারি রিসার্চ অ্যান্ড ইফতা স্থায়ী কমিটির সদস্য হন।

শেখ সালেহ আল–ফাওজান ইসলামী আইন, আকীদা ও ফিকহ বিষয়ে বহু গুরুত্বপূর্ণ গ্রন্থের রচয়িতা। পাশাপাশি তিনি রেডিওতে ইসলামী দাওয়াতমূলক কর্মসূচিতে যুক্ত ছিলেন। তাঁর অন্যতম জনপ্রিয় অনুষ্ঠান ছিল ‘নূর আলা আল-দারব’।

নিউজঃ আরব নিউজের সৌজন্যে

.uff1f7afaae179b60aa110ae6c5df4944 { padding:0px; margin: 0; padding-top:1em!important; padding-bottom:1em!important; width:100%; display: block; font-weight:bold; background-color:#eaeaea; border:0!important; border-left:4px solid #34495E!important; text-decoration:none; } .uff1f7afaae179b60aa110ae6c5df4944:active, .uff1f7afaae179b60aa110ae6c5df4944:hover { opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; text-decoration:none; } .uff1f7afaae179b60aa110ae6c5df4944 { transition: background-color 250ms; webkit-transition: background-color 250ms; opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; } .uff1f7afaae179b60aa110ae6c5df4944 .ctaText { font-weight:bold; color:#464646; text-decoration:none; font-size: 16px; } .uff1f7afaae179b60aa110ae6c5df4944 .postTitle { color:#000000; text-decoration: underline!important; font-size: 16px; } .uff1f7afaae179b60aa110ae6c5df4944:hover .postTitle { text-decoration: underline!important; }
আরও পড়ুন  মিয়ানমারের জান্তা সরকার নাগরিকদেরকে সেনাবাহিনীতে যোগদানে বাধ্যতামূলক করল