- Purbodhara - https://purbodhara.com/ -

পেকুয়ায় যুবলীগের সাবেক সভাপতি ও আওয়ামী লীগ নেতাসহ গ্রেপ্তার ৩

কক্সবাজারের পেকুয়া উপজেলায় পৃথক অভিযানে উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ও উজানটিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শহিদুল ইসলাম চৌধুরী (৫২), মগনামা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি এয়ার মুহাম্মদ (৫৭) এবং উপজেলা কৃষকলীগের নেতা নাছির উদ্দিন (৫৫)কে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২৭ অক্টোবর) দিনব্যাপী অভিযান চালিয়ে পেকুয়া থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে।
পুলিশ সূত্রে জানা গেছে, দুপুরে পেকুয়া থানার একটি দল মগনামা ইউনিয়নের মটকাভাঙা এলাকায় অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে এয়ার মুহাম্মদকে গ্রেপ্তার করে। একইদিন দুপুর আড়াইটার দিকে উজানটিয়া ইউনিয়নের গুদারপাড় স্টেশন এলাকা থেকে শহিদুল ইসলাম চৌধুরী ও পেকুয়া সদর ইউনিয়নের ভোলাইয়াঘোনা এলাকা থেকে কৃষকলীগ নেতা নাছির উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সিরাজুল মোস্তফা বলেন, “বিভিন্ন মামলার আসামি হিসেবে তিনজনকে পৃথক স্থানে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হবে।”
সূত্রে জানা গেছে, সম্প্রতি পেকুয়া ও আশপাশের এলাকায় সংঘটিত কয়েকটি ঘটনার তদন্তে তাদের নাম উঠে আসে। তদন্তের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়।

.ucd4dcf56b3ab9cd83ac320e1083ba594 { padding:0px; margin: 0; padding-top:1em!important; padding-bottom:1em!important; width:100%; display: block; font-weight:bold; background-color:#eaeaea; border:0!important; border-left:4px solid #34495E!important; text-decoration:none; } .ucd4dcf56b3ab9cd83ac320e1083ba594:active, .ucd4dcf56b3ab9cd83ac320e1083ba594:hover { opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; text-decoration:none; } .ucd4dcf56b3ab9cd83ac320e1083ba594 { transition: background-color 250ms; webkit-transition: background-color 250ms; opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; } .ucd4dcf56b3ab9cd83ac320e1083ba594 .ctaText { font-weight:bold; color:#464646; text-decoration:none; font-size: 16px; } .ucd4dcf56b3ab9cd83ac320e1083ba594 .postTitle { color:#000000; text-decoration: underline!important; font-size: 16px; } .ucd4dcf56b3ab9cd83ac320e1083ba594:hover .postTitle { text-decoration: underline!important; }
আরও পড়ুন