- Purbodhara - https://purbodhara.com/ -

চট্টগ্রামে ফ্লাইওভার থেকে দুই যুবককে বন্দুক ঠেকিয়ে অপহরণ

চট্টগ্রামে আবুধাবি ফেরত মো. ইমরান মুন্না (৩০) নামের এক প্রবাসীকে অপহরণের ঘটনা ঘটেছে। এ সময় তাকে আনতে চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে যাওয়া আরেক আত্মীয় মো. সোলেমানকেও অপহরণ করা হয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, তাদের বহনকারী সিএনজি অটোরিকশা থামিয়ে বন্দুক ঠেকিয়ে ফ্লাইওভার থেকে তাদের অন্য একটি গাড়িতে তুলে নেয় অপহরণকারীরা।

প্রায় এক ঘণ্টা পর অক্সিজেন এলাকায় মুন্নাকে হাত-পা বাধা অবস্থায় খুঁজে পান স্বজনেরা। পরে অপহৃত আরেক যুবকেরও খোঁজ পাওয়া যায়।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (২৭ অক্টোবর) সকাল ১০টার দিকে নগরের শহীদ ওয়াসিম আকরাম ফ্লাইওভারের কাঠগড় বাজারের উপরের অংশে এই অপহরণের ঘটনা ঘটেছে। এ সময় তাদের সাথে থাকা লাগেজসহ সব জিনিসপত্র অপহরণকারীরা নিয়ে যায়।

জানা গেছে, ২০২০ সাল থেকে মুন্না আবুধাবিতে ছিলেন। চট্টগ্রামের নজুমিয়া হাট এলাকার মুন্না দেশে ফিরে আসেন বাবার অসুস্থতার কারণে। এরপর সোমবার সকালেই এই অপহরণের ঘটনা ঘটে।

পতেঙ্গা থানার ওসি কাজী মো. সুলতান আহসান উদ্দিন বলেন, “আমরা এই ঘটনা সম্পর্কে অবগত হয়েছি। দ্রুত টিম পাঠানো হয়েছে। ভুক্তভোগী দুইজনকেই পাওয়া গেছে। তাদের সঙ্গে কথা বলার পর বিস্তারিত জানা যাবে।”

.u7de34088db1a1b24462702cc7226c1f4 { padding:0px; margin: 0; padding-top:1em!important; padding-bottom:1em!important; width:100%; display: block; font-weight:bold; background-color:#eaeaea; border:0!important; border-left:4px solid #34495E!important; text-decoration:none; } .u7de34088db1a1b24462702cc7226c1f4:active, .u7de34088db1a1b24462702cc7226c1f4:hover { opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; text-decoration:none; } .u7de34088db1a1b24462702cc7226c1f4 { transition: background-color 250ms; webkit-transition: background-color 250ms; opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; } .u7de34088db1a1b24462702cc7226c1f4 .ctaText { font-weight:bold; color:#464646; text-decoration:none; font-size: 16px; } .u7de34088db1a1b24462702cc7226c1f4 .postTitle { color:#000000; text-decoration: underline!important; font-size: 16px; } .u7de34088db1a1b24462702cc7226c1f4:hover .postTitle { text-decoration: underline!important; }
আরও পড়ুন  জেলা প্রশাসনের মাঠ কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত