- Purbodhara - https://purbodhara.com/ -

নির্বাচন পর্যন্ত সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণে নতুন নির্দেশনা

সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণের ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকার নতুন নির্দেশনা দিয়েছে। নতুন নির্দেশনা অনুযায়ী আগামী জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত একান্ত প্রয়োজন ছাড়া সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণে নিরুৎসাহিত করা হয়েছে। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে দেওয়া পরিপত্রে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

এতে আরও বলা হয়, ‘লক্ষ্য করা যাচ্ছে যে, জারিকৃত পরিপত্রগুলোর নির্দেশনা যথাযথভাবে অনুসরণ না করে বিদেশ ভ্রমণের ঘটনা ঘটছে। মন্ত্রণালয়গুলোর দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ও সচিব একই সময়ে বৈদেশিক সফরে যাচ্ছেন। একই মন্ত্রণালয়ের অনেক কর্মকর্তা একসঙ্গে বিদেশে যাচ্ছেন। এ ধরনের প্রস্তাব প্রায়ই এ কার্যালয়ে প্রেরণ করা হচ্ছে যা আগের দেওয়া নির্দেশনাগুলোর পরিপন্থি।’

তাই, এর আগে জারি করা সব বিদেশ ভ্রমণ সংক্রান্ত নির্দেশনা প্রতিপালন এবং এখন থেকে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়া পর্যন্ত একান্ত অপরিহার্য কারণ ছাড়া বিদেশ ভ্রমণ পরিহার করার নির্দেশনা দেওয়া হয় নতুন পরিপত্রে।

এ পরিপত্রের কপি সব মন্ত্রণালয় ও বিভাগের সচিব ছাড়াও মন্ত্রিপরিষদ সচিব, সব উপদেষ্টার একান্ত সচিবের কাছে পাঠানো হয়েছে।
.u1625135a57396065a203d9195eaa6df2 { padding:0px; margin: 0; padding-top:1em!important; padding-bottom:1em!important; width:100%; display: block; font-weight:bold; background-color:#eaeaea; border:0!important; border-left:4px solid #34495E!important; text-decoration:none; } .u1625135a57396065a203d9195eaa6df2:active, .u1625135a57396065a203d9195eaa6df2:hover { opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; text-decoration:none; } .u1625135a57396065a203d9195eaa6df2 { transition: background-color 250ms; webkit-transition: background-color 250ms; opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; } .u1625135a57396065a203d9195eaa6df2 .ctaText { font-weight:bold; color:#464646; text-decoration:none; font-size: 16px; } .u1625135a57396065a203d9195eaa6df2 .postTitle { color:#000000; text-decoration: underline!important; font-size: 16px; } .u1625135a57396065a203d9195eaa6df2:hover .postTitle { text-decoration: underline!important; }
আরও পড়ুন  নাইট গার্ড কে জবাই করে হত্যা আসামি আটক