- Purbodhara - https://purbodhara.com/ -

ডাঃ শফিকুর রহমান তৃতীয় মেয়াদে পুনরায় জামায়াতের আমীর নির্বাচিত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর হিসেবে তৃতীয় মেয়াদের জন্য পুনরায় নির্বাচিত হয়েছেন ডা. শফিকুর রহমান। তিনি ২০২৬-২০২৮ কার্যকালের জন্য পুনরায় আমীর নির্বাচিত হয়েছেন।

দলীয় সূত্রে জানা গেছে, গত ৯ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত সারা দেশের রুকনদের (সদস্যদের) নিকট থেকে গোপন ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগণনা শেষে শনিবার রাতে প্রধান নির্বাচন কমিশনার ও সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এ. টি. এম. মা’ছুম নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

প্রাপ্ত ফলাফলে দেখা যায়, সর্বাধিক ভোট পেয়ে ডা. শফিকুর রহমান ২০২৬-২০২৮ কার্যকালের জন্য পুনরায় জামায়াতে ইসলামীর আমীর নির্বাচিত হয়েছেন। এর আগে তিনি ২০২০-২০২২ এবং ২০২৩-২০২৫ কার্যকালে আমীরের দায়িত্ব পালন করেন।

ডা. শফিকুর রহমান ১৯৫৮ সালের ৩১ অক্টোবর মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ১৯৭৪ সালে স্থানীয় বরমচাল উচ্চবিদ্যালয় থেকে এসএসসি এবং ১৯৭৬ সালে সিলেট এমসি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। পরবর্তীতে ১৯৮৩ সালে সিলেট মেডিকেল কলেজ (বর্তমান এমএজি ওসমানী মেডিকেল কলেজ) থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন।

চিকিৎসাসেবার পাশাপাশি তিনি ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হন। ১৯৭৩ সালে জাসদ ছাত্রলীগে যোগদানের মাধ্যমে ছাত্ররাজনীতিতে আত্মপ্রকাশ করেন। ১৯৭৭ সালে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরে যোগ দিয়ে সিলেট মেডিকেল কলেজ শাখা সভাপতি ও সিলেট শহর শাখা সভাপতির দায়িত্ব পালন করেন।

পরবর্তীতে ১৯৮৪ সালে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেন এবং সিলেট শহর, জেলা ও মহানগর আমীর হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৬ সালে তিনি জামায়াতের সেক্রেটারি জেনারেল নিযুক্ত হন এবং ২০১৯ সালের ১২ নভেম্বর প্রথমবারের মতো রুকনদের প্রত্যক্ষ ভোটে আমীর নির্বাচিত হন।

.u9ccf04a14dfe1e15c87990ca1bc5625b { padding:0px; margin: 0; padding-top:1em!important; padding-bottom:1em!important; width:100%; display: block; font-weight:bold; background-color:#eaeaea; border:0!important; border-left:4px solid #34495E!important; text-decoration:none; } .u9ccf04a14dfe1e15c87990ca1bc5625b:active, .u9ccf04a14dfe1e15c87990ca1bc5625b:hover { opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; text-decoration:none; } .u9ccf04a14dfe1e15c87990ca1bc5625b { transition: background-color 250ms; webkit-transition: background-color 250ms; opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; } .u9ccf04a14dfe1e15c87990ca1bc5625b .ctaText { font-weight:bold; color:#464646; text-decoration:none; font-size: 16px; } .u9ccf04a14dfe1e15c87990ca1bc5625b .postTitle { color:#000000; text-decoration: underline!important; font-size: 16px; } .u9ccf04a14dfe1e15c87990ca1bc5625b:hover .postTitle { text-decoration: underline!important; }
আরও পড়ুন  বিচার হীন আওয়ামী লীগ কে রাজনীতি করতে দেওয়া হবে না: নজরুল ইসলাম