- Purbodhara - https://purbodhara.com/ -

প্রাথমিকভাবে ২৩৭ আসনে বিএনপির প্রার্থী তালিকা ঘোষণা

প্রাথমিকভাবে ২৩৭ আসনে প্রার্থীর তালিকা ঘোষণা করেছে বিএনপি। আজ সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব প্রার্থীর নাম ঘোষণা শুরু করেন।

রাজধানীর গুলশানে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান তিনি। তবে বিএনপি মহাসচিব বলেন, এটা প্রাথমিক তালিকা। আমাদের স্ট্যান্ডিং কমিটি মনে করলে যেকোনো সংশোধনী আসতে পারে।

ঘোষিত প্রার্থীদের মধ্যে রয়েছেন- বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ফেনী-১, বগুড়া-৭ ও দিনাজপুর-৩ আসনে প্রাথমিকভাবে প্রার্থী করা হয়েছে। অপরদিকে, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বগুড়া-৬ আসনে প্রার্থী হয়েছেন। এছাড়া দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও-১ আসনে প্রার্থী হয়েছেন।

অন্যান্য আসনের প্রার্থী তালিকায় রয়েছেন- যশোর-৪ টিএস আইয়ুব, খুলনা-২ নজরুল ইসলাম মঞ্জু, খুলনা-৬ মনিরুল ইসলাম, নেত্রকোনা-৪ আবু তাহের তালুকদার, ঢাকা-৮ মির্জা আব্বাস, ঢাকা-১১ এম এ কাইয়ুম, ঢাকা-১৬ হামিদুল হক, কুমিল্লা-১১ মো. কামরুল হুদা, চট্টগ্রাম-১০ আমির খসরু মাহমুদ চৌধুরী, সিরাজগঞ্জ-২ ইকবাল হাসান মাহমুদ টুকু, ভোলা-৩ মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, ঢাকা-৩ গয়েশ্বর চন্দ্র রায়, ঢাকা-৬ আসনে ইশরাক হোসেন, নেত্রকোণা-৪ লুৎফুজ্জামান বাবর, গোপালগঞ্জ-৩ এসএম জিলানী, ঢাকা-১৪ সানজিদা আক্তার তুলি, লক্ষীপুর-৩ শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, কুমিল্লা-১ ড. খন্দকার মোশাররফ, কক্সবাজার-৩ সালাহউদ্দিন আহমদ, ফেনী- আব্দুল আউয়াল মিন্টু, চাঁদপুর-১ আ ন ম এহছানুল হক মিলন, কিশোরগঞ্জ-৪ ফজলুর রহমান, সিলেট-২ তাহসিনা রুশদী লুনা (গুম হওয়া ইলিয়াস আলীর স্ত্রী), নরসিংদী-২ মঈন খান, গোপালগঞ্জ-১ সেলিমুজ্জামান সেলিম, গোপালগঞ্জ-২ কেএম বাবর, গোপালগঞ্জ-৩ এস এম জিলানী মনোনয়ন পেয়েছেন।

বিস্তারিত আসছে————

.udd91e17cffb626acd138708f8bab21a7 { padding:0px; margin: 0; padding-top:1em!important; padding-bottom:1em!important; width:100%; display: block; font-weight:bold; background-color:#eaeaea; border:0!important; border-left:4px solid #34495E!important; text-decoration:none; } .udd91e17cffb626acd138708f8bab21a7:active, .udd91e17cffb626acd138708f8bab21a7:hover { opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; text-decoration:none; } .udd91e17cffb626acd138708f8bab21a7 { transition: background-color 250ms; webkit-transition: background-color 250ms; opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; } .udd91e17cffb626acd138708f8bab21a7 .ctaText { font-weight:bold; color:#464646; text-decoration:none; font-size: 16px; } .udd91e17cffb626acd138708f8bab21a7 .postTitle { color:#000000; text-decoration: underline!important; font-size: 16px; } .udd91e17cffb626acd138708f8bab21a7:hover .postTitle { text-decoration: underline!important; }
আরও পড়ুন  ২৮ অক্টোবর পল্টন হত্যাকান্ড স্মরনে চট্টগ্রাম মহানগরী জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ