- Purbodhara - https://purbodhara.com/ -

মামলা করলেন ঢাবি শিক্ষিকা মোনামী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষিকা শেহরীন আমিন ভূঁইয়া ওরফে মোনামী শাহবাগ থানায় একটি মামলা দায়ের করেছেন।

সোমবার (৩ নভেম্বর) সকালে তিনি নিজেই থানায় উপস্থিত হয়ে মামলাটি দায়ের করেন। এ সময় তার সঙ্গে ছিলেন ডাকসুর কয়েকজন সদস্য।

মোনামী অভিযোগে উল্লেখ করেন, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার একটি ছবি বিকৃত করে বিভিন্ন অ্যাকাউন্ট থেকে প্রচার করা হচ্ছে। এতে তার ব্যক্তিগত সম্মানহানি ঘটেছে এবং তিনি মানসিকভাবে চরমভাবে কষ্ট পেয়েছেন

এজাহারে তিনি বলেন, “বিভিন্ন ফেসবুক আইডি থেকে ক্রমাগত আমার ছবি এডিট করে অশালীনভাবে পোস্ট করা হচ্ছে এবং আমাকে নিয়ে কুরুচিপূর্ণ, অশালীন ও মানহানিকর মন্তব্য করা হচ্ছে। গত ২ নভেম্বর সকাল ১১টা ২৫ মিনিটের দিকে আমি আমার অফিস কক্ষে অবস্থানকালে সামাজিক যোগাযোগমাধ্যমে এই ঘটনাগুলো দেখতে পাই।”

তিনি আরও উল্লেখ করেন, “এভাবে বারবার আমার ছবি বিকৃত করে প্রকাশ করা এবং কুরুচিপূর্ণ মন্তব্য করার ফলে আমি মানসিকভাবে ভেঙে পড়েছি। বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও আত্মীয়স্বজনের সঙ্গে আলোচনা করে মামলা দায়ের করতে বিলম্ব হয়েছে।”

শিক্ষিকা মোনামী সাইবার সুরক্ষা অধ্যাদেশ অনুযায়ী অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছেন।

.ufdc28cc7938cce794d35d118df61c67c { padding:0px; margin: 0; padding-top:1em!important; padding-bottom:1em!important; width:100%; display: block; font-weight:bold; background-color:#eaeaea; border:0!important; border-left:4px solid #34495E!important; text-decoration:none; } .ufdc28cc7938cce794d35d118df61c67c:active, .ufdc28cc7938cce794d35d118df61c67c:hover { opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; text-decoration:none; } .ufdc28cc7938cce794d35d118df61c67c { transition: background-color 250ms; webkit-transition: background-color 250ms; opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; } .ufdc28cc7938cce794d35d118df61c67c .ctaText { font-weight:bold; color:#464646; text-decoration:none; font-size: 16px; } .ufdc28cc7938cce794d35d118df61c67c .postTitle { color:#000000; text-decoration: underline!important; font-size: 16px; } .ufdc28cc7938cce794d35d118df61c67c:hover .postTitle { text-decoration: underline!important; }
আরও পড়ুন  নির্বাচনের রোডম্যাপ প্রকাশ করতে পারে বৃহস্পতিবার