কক্সবাজারের নতুন মহাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে খাতা, কলমসহ বিভিন্ন শিক্ষা সামগ্রী বিতরণ করেন Bangladesh Education Development And Services (ইডাস)। (বুধবার) ০৫ নভেম্বর ২০২৫ ইং তারিখে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইডাস-এর কো-অর্ডিনেটর আজিজুল হক, নতুন মহাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মারুফ অর রশিদ, খোনকারখিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা শাহাজাহান, এবং সমাজসেবক মাওলানা নুরুল হুদা।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইডাস-এর কো-অর্ডিনেটর আজিজুল হক বলেন, “প্রত্যেক শিক্ষার্থীকে শিক্ষা সামগ্রী দিয়ে উৎসাহিত করা আমাদের সবার দায়িত্ব। সমাজের দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীরা যদি শিক্ষা সামগ্রী না পায়, তবে তারা পড়াশোনায় পিছিয়ে পড়বে। তাই সমাজের সকল সুশীল ব্যক্তিকে এসব শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে হবে।”
তিনি আরও বলেন, “লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের আনন্দ-বিনোদন, আদর্শ ও নৈতিক শিক্ষা দিতে হবে। সন্তানদের ইসলামী জ্ঞানের চর্চা ও প্রসার ঘটাতে হবে। তাহলেই তারা বড় হয়ে সমাজের নেতৃত্বে আসবে ও দেশকে উন্নয়নের শিখরে পৌঁছে দেবে।”
পরিশেষে তিনি সমাজের সকল ধনী ও সামর্থ্যবান ব্যক্তিদের প্রতি দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান।
