চকরিয়া ভোট কেন্দ্র প্রতিনিধি সম্মেলনে জামায়াতের কেন্দ্রীয় নেতা শাহজাহান

নূর মোহাম্মদ, (কক্সবাজার)

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও নির্বাহী পরিষদ সদস্য মাওলানা মোহাম্মদ শাহজাহান বলেছেন, “দাঁড়িপাল্লার পক্ষে চকরিয়া-পেকুয়ার জনমনে এক অনন্য গণজাগরণ সৃষ্টি হয়েছে। জনগণের এই জাগরণকে কোনো শক্তিই দমিয়ে রাখতে পারবে না।”

তিনি বলেন, বিভক্তির রাজনীতি থেকে দেশকে মুক্ত করতে জামায়াতে ইসলামী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তরুণ, উদ্যোমী ও মেধাবী নেতৃত্বই আগামীর নতুন বাংলাদেশ গড়ে তুলবে। তরুণদের হাত ধরেই ভবিষ্যতের পরিবর্তন আসবে।
প্রধান অতিথি আরো বলেন, “একটি মহল জুলাই সনদকে আইনি স্বীকৃতি দিতে চায় না। যারা দেশবিরোধী দুষ্টচিন্তা লালন করছে, তাদের স্বপ্ন কখনো সফল হবে না। দেশের অগ্রযাত্রা অব্যাহত রাখতে হলে জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে হবে। যারা নির্বাচন বিলম্বিত করে অনিশ্চয়তা সৃষ্টি করতে চায়, তাদের বিরুদ্ধে জুলাইযোদ্ধারা রাস্তায় নামতে বাধ্য হবে।”
বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেল ৩টায় চকরিয়ার গ্রীণভেলী কমিউনিটি সেন্টারে বৃহত্তর চকরিয়া উপজেলা জামায়াতে ইসলামী আয়োজিত ভোট কেন্দ্র প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন জামায়াতে ইসলামী মনোনীত জাতীয় সংসদ সদস্য প্রার্থী জননেতা আব্দুল্লাহ আল ফারুক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা জামায়াতের সেক্রেটারি জাহেদুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হেদায়েত উল্লাহ।
জেলা কর্মপরিষদ সদস্য ও আসন পরিচালক আক্তার আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে আরও বক্তব্য রাখেন চকরিয়া পৌরসভা আমীর আরিফুল কবির, মাতামুহুরি সাংগঠনিক উপজেলা আমীর মাওলানা ফরিদুল আলম, উপজেলা সেক্রেটারি মাওলানা ছৈয়দ করিম প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা উত্তরের সাবেক আমীর মাওলানা ছাবের আহমদ ফারুকী, দক্ষিণের সাবেক আমীর মাওলানা মোজাম্মেল হক, খুটাখালী ইউপি চেয়ারম্যান মাওলানা আব্দুর রহমান, বারবাকিয়া ইউপি চেয়ারম্যান মাওলানা বদিউল আলম জিহাদি, পৌরসভা সেক্রেটারি মাওলানা কুতুবউদ্দিন, বরইতলী ইউপি চেয়ারম্যান সালেকুজ্জামান, হারবাং ইউপি’র সাবেক চেয়ারম্যান জহির উদ্দিন আহমদ বাবর, লক্ষ্যারচর ইউপি’র সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তফা কায়সারসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সম্মেলনে বিপুল সংখ্যক ভোট কেন্দ্র প্রতিনিধি ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন  চট্টগ্রাম-১০ থেকে নির্বাচন করবেন আমীর খসরু মাহমুদ চৌধুরী
শেয়ার করুন

মন্তব্য করুন