logo
বন্দরে আমদানি নিষিদ্ধ ৩৯ মেট্রিক টন ঘনচিনি আটক
সংবাদ প্রকাশিত:

চট্টগ্রাম বন্দরে পলিঅ্যালুমিনিয়াম ক্লোরাইড ঘোষণায় আনা আমদানি নিষিদ্ধ ৩৯ মেট্রিক টন ঘনচিনি আটক করেছে চট্টগ্রাম কাস্টম হাউসের কর্মকর্তারা। রবিবার ( ১০ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

গত ৪ অক্টোবর আমদানিকারক প্রতিষ্ঠান ঢাকার বংশাল রোডের এস.ফি ট্রেডার্স  চীন থেকে তিন কন্টেইনারে ৬৩ মেট্রিক টন পলিঅ্যালুমিনিয়াম ক্লোরাইড চট্টগ্রাম বন্দরে আমদানি করে। পরে ২৮ অক্টোবর পণ্য পরীক্ষা করলে সেখানে ৩৯ মেট্রিক টন ঘন চিনি (সোডিয়াম সাইক্লামেট) পাওয়া যায়।

আরও পড়ুন  চট্টগ্রামের নতুন ডিসি আব্দুল আউয়াল, উপসচিব হলেন ফরিদা খানম