জলবায়ু ন্যায়বিচার ও জীবাশ্ম জ্বালানি বিনিয়োগ বন্ধের দাবিতে তরুণদের মানববন্ধন আয়োজনে নেতৃত্ব দেয় তরুণদের সংগঠন ধ্রুবতারা ইয়ুথ ডেপলভমেন্ট ফাউন্ডেশন (DYDF)। শুক্রবার(১৪নভেম্বর) বিকাল সাড়ে ৩টায় চট্টগ্রাম জামালখান প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত হলো Global Climate Strike 2025।বিশ্বব্যাপী তরুণদের জলবায়ু আন্দোলনের সঙ্গে সংহতি জানানো এবং বাংলাদেশের ন্যায্য দাবি আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরতেই এ কর্মসূচির আয়োজন করা হয়।
মানববন্ধনে অংশ নেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, যুব স্বেচ্ছাসেবী ও স্থানীয় পরিবেশকর্মীরা। ব্যানার–প্ল্যাকার্ড হাতে অংশগ্রহণকারীরা দাবি জানান জীবাশ্ম জ্বালানিতে বিনিয়োগ বন্ধ করতে হবে, জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতি মোকাবিলায় বাংলাদেশের জন্য ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিত করতে হবে এবং ন্যায়সংগত ট্রানজিশনের জন্য অবিলম্বে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
বক্তাদের দাবি: প্রতিশ্রুতি নয়, চাই বাস্তব সমাধান
মানববন্ধনে বক্তব্য দেন ধ্রুবতারা চট্টগ্রাম বিভাগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো. শাহীন রানা,চট্টগ্রাম বিভাগের সভাপতি ইসমত আরা,সাধারণ সম্পাদক মো. আবু বক্কর,ধ্রুবতারা চট্টগ্রাম জেলার সভাপতি সাঈদুর রহমান,প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট সেক্রেটারি আবিদা আক্তার।
বক্তারা বলেন, বাংলাদেশ বিশ্বের সবচেয়ে জলবায়ু–ঝুঁকিপূর্ণ দেশগুলোর একটি। চরম আবহাওয়া, বন্যা, খরা, উপকূলে লবণাক্ততা বৃদ্ধি—এসব কারণে লাখো মানুষ জীবিকা হারাচ্ছে। আন্তর্জাতিক সম্প্রদায় বহু প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়নের গতি অত্যন্ত ধীর।
তাদের দাবি আর প্রতিশ্রুতি নয়, চাই বাস্তবসম্মত সমাধান। উন্নত দেশগুলো অবিলম্বে কার্বন নিঃসরণ কমাক এবং ক্ষতিগ্রস্ত দেশগুলোকে Loss & Damage তহবিল নিশ্চিত করুক।
স্থানীয়ভাবে পরিচালিত অভিযোজনই টেকসই সমাধান বক্তারা জানান, ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে বাংলাদেশে Locally Led Adaptation বা স্থানীয় পর্যায়ের নেতৃত্বাধীন অভিযোজন ছাড়া দীর্ঘমেয়াদি জলবায়ু নিরাপত্তা সম্ভব নয়। স্থানীয় কমিউনিটির জ্ঞান, অভিজ্ঞতা ও নেতৃত্বকে অগ্রাধিকার না দিলে জলবায়ু প্রকল্পগুলো ফলপ্রসূ হবে না।
আন্তর্জাতিক সহায়তা ও COP30–এর প্রেক্ষাপট এই আয়োজনকে সহায়তা করেছে Global Greengrants Fund (GGF)। তাদের প্রতিনিধিরা বলেন, তরুণদের এই আন্দোলন বিশ্ব জলবায়ু আলোচনায় চাপ বাড়াবে এবং আসন্ন COP30 সম্মেলনে বাংলাদেশসহ ঝুঁকিপূর্ণ দেশগুলোর দাবি আরও জোরালো হবে।
তারা উন্নত দেশগুলোর প্রতি আহ্বান জানান জলবায়ু ন্যায়বিচারের প্রশ্নে এখন আর দায়িত্বহীন প্রতিশ্রুতির সময় নেই।
তরুণদের দৃঢ় অবস্থান মানববন্ধনে উপস্থিত তরুণরা জলবায়ু সংকটকে শুধু পরিবেশগত নয়, মানবাধিকার ও ভবিষ্যৎ প্রজন্মের অস্তিত্বের সংকট হিসেবে সামনে আনেন। বিশ্ব নেতাদের উদ্দেশে তারা স্লোগান তোলেন Protect our planet, protect our future.
চট্টগ্রামে গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক ২০২৫ এর এই কর্মসূচি তরুণদের অংশগ্রহণ, সংগঠনগুলোর সহযোগিতা এবং বাংলাদেশের ন্যায়ভিত্তিক জলবায়ু দাবিকে আরও শক্তিশালী করে তুলেছে। মানববন্ধন জুড়ে FFF, UNFCCC, UNCCD, COP30, DYDF ও GGF এর বার্তা ও হ্যাশট্যাগ ছড়িয়ে পড়ে একটাই সত্য সমাধান চাই এখনই, কারণ সময় আর খুব বেশি নেই।
