রাঙ্গুনিয়ায় সন্ত্রাসীদের গুলিতে শ্রমিকদল নেতা মান্নান নিহত

এনামুল হক রাশেদীঃ

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় আব্দুল মান্নান (৪০) নামে শ্রমিকদলের এক নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাত ১০টার দিকে উপজেলার সরফভাটা ইউনিয়নে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল মান্নান উপজেলার সরফভাটা ইউনিয়ন শ্রমিকদলের সহ-সভাপতি ও সৌদি প্রবাসী ছিলেন। তিনি পশ্চিম সরফভাটার ৩ নম্বর ওয়ার্ডের মো. নাজের সওদাগরের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে ক্ষেত্রবাজার থেকে মোটরসাইকেলে করে শিলকের দিকে যাচ্ছিলেন আব্দুল মান্নান। পথে ওঁৎপেতে থাকা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করছে।

বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির মো. সেলিম।

আরও পড়ুন  শাহ আমানতে আমদানি নিষিদ্ধ ক্রিম ও বিদেশী সিগারেট জব্দ
শেয়ার করুন

মন্তব্য করুন