রৌমারীতে আ’লীগের লকডাউনে তিনজন গ্রেফতার

মাহবুবুল আলম ফারুকী, রৌমারি (কুড়িগ্রাম):

রৌমারীতে লকডাউনকে কেন্দ্র করে নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে রৌমারী থানা পুলিশ। বৃহস্পতিবার দিনের বিভিন্ন সময়ে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেফতারের পর আইনানুগ প্রক্রিয়া শেষে অভিযুক্তদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

গ্রেফতার ব্যক্তিরা হলেন, মোহাম্মদ আলী জিন্নাহ সিজন (৪০), পিতা মৃ. ইমান আলী; গ্রাম ঠনঠনিয়া পাড়া (চাক্তাবাড়ী), রৌমারী। তিনি রৌমারী সরকারি ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এবং ৪নং রৌমারী ইউনিয়ন যুব লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, মো. রেজাউল করিম (৪২), পিতা মৃ. মেন্নাছ আলী; গ্রাম চর শৌলমারী। স্থানীয়ভাবে তিনি আওয়ামী লীগ সমর্থক হিসেবে পরিচিত ও মো. ইমরান হোসেন খান (২৫), পিতা ইকবাল হোসেন; রৌমারী গ্রামের বাসিন্দা। তিনি বাংলাদেশ ছাত্রলীগ রৌমারী উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
পুলিশ সূত্রে জানা যায়, সরকারি নির্দেশ অমান্য করে লকডাউন কার্যক্রমে উসকানি ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে তাদের বিরুদ্ধে ২০০৯ সালের সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে।
এ বিষয়ে রৌমারী থানার ওসি জনাব সেলিম মালিক জানান, লকডাউনকে কেন্দ্র করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করা হলে কাউকেই ছাড় দেওয়া হবে না। তিনি অভিযানে অংশ নেওয়া পুলিশ সদস্যদের ধন্যবাদ জানান এবং আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ কঠোর অবস্থানে রয়েছে বলে মন্তব্য করেন।

আরও পড়ুন  লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউটে দক্ষতা ও উদ্ভাবনী প্রতিযোগিতা
শেয়ার করুন

মন্তব্য করুন