হাতিয়ার হরণী ইউপিতে ৮১৫ কৃষকের মাঝে রবি শস্য প্রণোদনা বিতরণ 

আজিজুর রহমান, নোয়াখালীঃ

হাতিয়া উপজেলার হরণী ইউনিয়ন পরিষদে ২০২৫-২৬ অর্থবছরের রবি শস্য প্রণোদনা কর্মসূচির আওতায় ৮১৫ জন কৃষকের মাঝে বীজ বিতরণের উদ্বোধন করা হয়েছে।

১৬ নভেম্বর রবিবার সকাল ১০টায় ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপসহকারী কৃষি কর্মকর্তা মো. আনোয়ার হোসাইন (সবুজ)। এ সময় উপস্থিত ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তা আকরাম উদ্দিন (রুবেল) ও আজিম উদ্দিন।

কৃষি বিভাগের পক্ষ থেকে জানানো হয়, এ কর্মসূচির আওতায় মোট ৯ প্রকার রবি ফসলের বীজ বিতরণ করা হচ্ছে। এর মধ্যে রয়েছে সরিষা, খেসারী, মুগ, মসুর, সয়াবিন, বাদাম, সূর্যমুখী, পেলান ও গমের বীজ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হরণী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আক্তারুজ্জামান দোলন, তারিকুল মাওলা, হরণী ইউনিয়ন জামায়াতের সভাপতি তারিকুল মাওলা, এনসিপি’র হাতিয়া উপজেলা যুগ্ম-সমন্বয়ক মেহরাজ উদ্দিন, এবং হরনী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি সাদ্দাম হোসেন।

উপস্থিত রাজনৈতিক নেতৃবৃন্দ কৃষকদের আহ্বান জানিয়ে বলেন, সরকার প্রদত্ত এই রবি শস্য বীজ সঠিকভাবে ব্যবহার করে অধিক ফলন নিশ্চিত করতে হবে। কোন কৃষক যেন প্রণোদনার বীজ বিক্রি না করেন বলেও সতর্ক করা হয়।

আক্তারুজ্জামান দোলন বলেন, বাংলাদেশে কৃষি উন্নয়নে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। সেচ ব্যবস্থার উন্নয়নে সারাদেশে খাল খননের উদ্যোগ আন্তর্জাতিকভাবেও স্বীকৃত হয়েছে।

আরও পড়ুন  আরো ২৩ জেলায় নতুন ডিসি নিয়োগ
শেয়ার করুন

মন্তব্য করুন