- Purbodhara - https://purbodhara.com/ -

বান্দরবানে উদ্বোধন হলো স্বপ্নযাত্রী অবসর পাঠাগার-১৭

“অবসরে পড়ি বই, আলোকিত মানুষ হই”এ স্লোগানকে সামনে রেখে বান্দরবান জেলা প্রশাসনের সহযোগিতায় কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের অভিভাবক শেডে উদ্বোধন করা হয়েছে স্বপ্নযাত্রী ফাউন্ডেশন পরিচালিত ১৭তম স্বপ্নযাত্রী অবসর পাঠাগার। অভিভাবকদের অপেক্ষার সময়কে ফলপ্রসূ করা এবং পাঠাভ্যাসের বিকাশই এই উদ্যোগের মূল লক্ষ্য।

মঙ্গলবার (১৮ নভেম্বর)সকালে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে পাঠাগার অপারেশন টিমের প্রধান সমন্বয়ক সাফায়েত রায়হান শিহাবের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শামীম আরা রিনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি হাজী আব্দুল বাতেন কলেজের সহকারী অধ্যাপক মোহাম্মদ ইলিয়াছ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু তালেব, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক সেলিম উদ্দিন, স্বপ্নযাত্রী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা কামাল হোসেন, সাধারণ সম্পাদক রুবেল মাহমুদ এবং সংগঠনের অন্যান্য কার্যনির্বাহী সদস্যরা।

স্বাগত বক্তব্যে সাধারণ সম্পাদক রুবেল মাহমুদ বলেন, অভিভাবকদের সময়কে জ্ঞানচর্চায় রূপান্তর করতেই এই পাঠাগার প্রতিষ্ঠা। সহকারী অধ্যাপক মোহাম্মদ ইলিয়াছ অভিভাবকদের জন্য এই উদ্যোগকে “জ্ঞানচর্চার নতুন দুয়ার” হিসেবে উল্লেখ করেন।

পাঠাগারটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক শামীম আরা রিনি। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “বর্তমানে তরুণ সমাজ দিন দিন বইবিমুখ হয়ে যাচ্ছে। এমন সময়ে স্বপ্নযাত্রী ফাউন্ডেশনের এই ব্যতিক্রমী উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। অভিভাবকরা বইমুখী হলে সন্তানরাও বইয়ের প্রতি উৎসাহ পাবে।” তিনি পাঠাভ্যাস, গবেষণা ও মুক্তচিন্তার বিকাশে এমন উদ্যোগ আরও বিস্তারের আহ্বান জানান এবং ভবিষ্যতেও সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন। পাশাপাশি বান্দরবানের প্রতিটি উপজেলায় একটি করে উন্মুক্ত লাইব্রেরি স্থাপনে স্বপ্নযাত্রী ফাউন্ডেশনকে পাশে থাকার আহ্বানও জানান।

অনুষ্ঠান সফলভাবে আয়োজনের জন্য অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু তালেবকে বিশেষ ধন্যবাদ জানায় স্বপ্নযাত্রী ফাউন্ডেশন। আয়োজকদের আশা, নতুন এই অবসর পাঠাগার অভিভাবকদের জ্ঞানচর্চা, পাঠাভ্যাস ও সময় ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

.u6e4dffa331ab6fd8aba0667b362c4839 { padding:0px; margin: 0; padding-top:1em!important; padding-bottom:1em!important; width:100%; display: block; font-weight:bold; background-color:#eaeaea; border:0!important; border-left:4px solid #34495E!important; text-decoration:none; } .u6e4dffa331ab6fd8aba0667b362c4839:active, .u6e4dffa331ab6fd8aba0667b362c4839:hover { opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; text-decoration:none; } .u6e4dffa331ab6fd8aba0667b362c4839 { transition: background-color 250ms; webkit-transition: background-color 250ms; opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; } .u6e4dffa331ab6fd8aba0667b362c4839 .ctaText { font-weight:bold; color:#464646; text-decoration:none; font-size: 16px; } .u6e4dffa331ab6fd8aba0667b362c4839 .postTitle { color:#000000; text-decoration: underline!important; font-size: 16px; } .u6e4dffa331ab6fd8aba0667b362c4839:hover .postTitle { text-decoration: underline!important; }
আরও পড়ুন  রাঙ্গামাটি প্রেস ক্লাবের নেতৃত্বে আনোয়ার-ইলিয়াছ ও শংকর