নিখোঁজের ৩ দিন পর নিজ উঠানের মাটির নিচ থেকে মিলল আশরাফ মিয়ার লাশ

মোঃসরওয়ার আলম চৌং বাঁশখালী প্রতিনিধি ঃ

চট্টগ্রাম বাঁশখালীতে নিখোঁজের ৩ দিন পর নিজ উঠানে মাটি চাপা দেয়া অবস্থায় বৃদ্ধ আশরাফ মিয়া (প্রকাশ ফকিরের) লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহত আশরাফ মিয়া (৬৫) উপজেলার কালীপুর ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের পূর্ব টেমাপাড়া মৃত ফরিদের ছেলে।

রবিবার (২৩ নভেম্বর) সকালে উপজেলার কালীপুর ইউনিয়নের পূর্ব টেমাপাড়া থেকে এই মরদেহ উদ্ধার করা হয়।

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায় বিগত তিন দিন আগে থেকেই নিখোঁজ হন, আজ সকালের দিকে নিজ বাড়ির উঠানের দক্ষিণ পাশে কমলার চারা গাছে পানি দিতে আসলে গাছের নিছে নতুন মাটি দেখে সন্দেহ হলে মাটি খুঁড়ে দেখতে পায় তার পিতার লাশ।

বাঁশখালী থানার অফিসার ইনচার্জ ওসি সাইফুল ইসলাম বলেন, লাশটির মাথায় কয়েকটি আঘাতের চিহ্ন পাওয়া গেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আরও পড়ুন  চমেক হাসপাতাল বন্ধ্যাত্বের চিকিৎসায় মধ্যবিত্তের ভরসা
শেয়ার করুন

মন্তব্য করুন